সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছে বিসিবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৫

সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছে বিসিবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৫ |
বাংলাদেশ ক্রিকেটে তিনি এক পরিচিত মুখ—মোহাম্মদ সালাউদ্দিন, যাকে ঘরোয়া ক্রিকেটে অনেকেই ‘গেম রিডিং মাস্টার’ বলে ডাকেন। কিন্তু তাকে ঘিরে সাম্প্রতিক সব আলোচনাই ছিল নেতিবাচক এবার সেই আলোচনার কেন্দ্রে থেকেই এবার নিজেই সরে যাচ্ছেন তিনি। কয়েকদিন ধরেই গুঞ্জন ছিল, বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব ছাড়তে চান সালাউদ্দিন। এবার সেটিই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির এক বিবৃতিতে জানানো হয়েছে, সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছে বোর্ড। অর্থাৎ, চলতি নভেম্বরের আয়ারল্যান্ড সিরিজ শেষেই জাতীয় দলের সঙ্গে তার কোচিং অধ্যায়ের ইতি ঘটছে। গত বছরের নভেম্বরে দ্বিতীয় মেয়াদে জাতীয় দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি। আগেরবার ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশ দলের সহকারী কোচ

ও ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এই অভিজ্ঞ কোচ। পরের বছর বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমিতেও ছিলেন বিশেষজ্ঞ কোচ হিসেবে। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আয়ারল্যান্ড সিরিজের পর তিনি দায়িত্ব ছাড়তে চেয়েছেন। পদত্যাগপত্র আমরা পেয়েছি এবং তা গ্রহণও করা হয়েছে। এখন অভ্যন্তরীণভাবে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’ জাতীয় দলের ব্যাটিং পারফরম্যান্স সাম্প্রতিক সময়ে সন্তোষজনক ছিল না। সিরিজে সিরিজে ব্যাটারদের ব্যর্থতা চোখে পড়ছিল স্পষ্টভাবে। এই প্রেক্ষাপটে সোমবারের বোর্ড সভায় সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি। এর একদিন না পেরোতেই সামনে আসে সালাউদ্দিনের পদত্যাগের খবর। জানা গেছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন

তিনি। যদিও বিসিবির সঙ্গে তার চুক্তি ছিল ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত। দুই দশকের বেশি সময় ধরে বাংলাদেশের ক্রিকেটে কোচিংয়ের নেপথ্য নায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন সালাউদ্দিন। সাকিব, তামিম, মুশফিকদের ক্যারিয়ারের শুরু থেকেই তিনি ছিলেন তাদের অনুপ্রেরণার মানুষ। কিন্তু জাতীয় দলের সাম্প্রতিক দিকহীন ব্যাটিং, কোচিং স্টাফে পরিবর্তন এবং ব্যক্তিগত অগ্রাধিকারের সমন্বয়ে এবার বিদায়ের পথটাই বেছে নিলেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম