‘আওয়ামী লীগ দালাল না, ভারতেরই সরকার ছিল’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৪
     ১০:১৮ অপরাহ্ণ

‘আওয়ামী লীগ দালাল না, ভারতেরই সরকার ছিল’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৪ | ১০:১৮ 222 ভিউ
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, আওয়ামী লীগ ভারতের দালাল ছিল না, আওয়ামী লীগ ভারতেরই সরকার ছিল। শনিবার (২১ ডিসেম্বর) বিকালে লালমনিরহাট কালেক্টরেট মাঠে ইসলামী আন্দোলন লালমনিরহাট জেলা শাখার আয়োজনে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রেজাউল করিম বলেন, ‘কিছু স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থে এদেশে ইসলামকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় হতে দেয়নি। তারা শুধু আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে। কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে ক্ষমতায়ন করতে হবে। অতীতে যারা ক্ষমতায় গেছে তারা কল্যাণ বা ভাগ্যের পরিবর্তনের চেয়ে নিজেদের কল্যাণে কাজ করেছে। তারা দেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে।’ নির্বাচন বিষয়ে তিনি বলেন, ‘আমরা কখনওই পরগাছা

হবো না। ক্ষমতায় গিয়ে আমাদের ব্যবহার করবে তা হবে না। দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে, তাই সজাগ থাকতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কোন ছোট দল নয় ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ক্ষমতা রয়েছে।’ ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলার সভাপতি হাফেজ আজহারুল ইসলামের সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব‌্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ‌্যাপক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা এম হাছিবুল ইসলাম, কেন্দ্রীয় শুরা সদস‌্য মুফতী আব্দুর রহমান কাসেমী ও শাইখুল হাদীস মুফতী ফজলুল করীম। আগামী নির্বাচনে লালমনিরহাটের তিনটি আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে লালমনিরহাট-১ আসনে ফজলুল করিম শাহরিয়া, লালমনিরহাট-২ আসনে মুফতি মাহফুজুর রহমান ও লালমনিরহাট-৩ আসনে মাওলানা মোকসেদুল ইসলামের হাতে ইসলামী

আন্দোলন বাংলাদেশে এর হাতপাখা প্রতিক তুলে দেওয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফ্যাসিস্ট ইউনূসের ডিজাইনে জাল ভোটের নির্বাচনঃ দৈবচয়নে টিআইবির ৭০ টি আসন পর্যবেক্ষণ, ধৃত জাল ভোটের পরিসংখ্যান ২১.৪% বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ পার্বতীপুর উপজেলা শাখা, দিনাজপুর এর উদ্যোগে পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন। ইউনূসের আয়োজিত প্রহসনের নির্বাচন, যেখানে অবাধে চলেছে জাল ভোটের মহোৎসব In divided Bangladesh, election delivers power, not stability পবিত্র রমজান মাসে বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি অসহায়, দুস্থ, প্রান্তিক, নিম্ন আয়ের মানুষদের জন্য ইফতার, সেহরি, খাদ্য উপকরণ সহায়তাসহ অন্যান্য মানবিক কর্মসূচি গ্রহণের আহ্বান দরিদ্র বাড়িয়ে বিদায় দারিদ্র্যের জাদুকরের ‘মবের জনক’ উপাধি নিয়ে বিদায় ড. ইউনূসের: পেছনে রেখে গেলেন লাশের মিছিল ও বিচারহীনতার সংস্কৃতি জাইমা রহমানের বিরুদ্ধে ‘ডিজিটাল চরিত্র হনন’: ক্ষমতাসীনদের পাশে দাঁড়িয়ে রাজনৈতিক শিষ্টাচারের ডাক ছাত্রলীগ নেতার বাবার মৃত্যুর পর অবশেষে মুক্তি মিলল ছেলের: জানাজায় অংশ নিতে বাড়ি ফিরলেন সামি কুড়িগ্রাম-১ এ ভোটার নেই, তবু ভোট ১০০% পূর্ণ শপথ নিয়ে নতুন মেটিকুলাস ডিজাইন, সাংবিধানিক সঙ্কটের আশঙ্কা সমঝোতা না হওয়ায় ভোট ইঞ্জিনিয়ারিংয়ের তথ্য ফাঁস করলেন নাহিদ যুধিষ্ঠির কে? : উপদেষ্টা রেজওয়ানা বনাম আন্তর্জাতিক সংস্থাসমূহ ভোট নিয়ে ইউনূসের জালিয়াতি ফাঁস করে দিল টিআইবি ২.২৬ লক্ষ কোটি ঋণ নিয়ে শূন্য উন্নয়ন : বাংলাদেশকে পঙ্গু করে দিয়ে যাওয়া ইউনূসের কীর্তি Bangladesh 2026 — Election and a Crisis of Trust রংপুরে ড. ওয়াজেদ মিয়ার ৮৪তম জন্মবার্ষিকীতে যুবলীগের শ্রদ্ধা ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করেন’: মাহফুজ আলম অপরাধীদের বিচার ও বাকিদের সুযোগ—আওয়ামী লীগ নিয়ে ‘রিকনসিলিয়েশন’-এর প্রস্তাব বিএনপি নেতার গুলিস্তানে ৫ আইনজীবীর ওপর ‘মব সন্ত্রাসীদের’ হামলা, লুটে নিয়ে পুলিশে সোপর্দ