হাতকড়া হাতে বাবার জানাজা ও দাফনে ছাত্রলীগ নেতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৪

হাতকড়া হাতে বাবার জানাজা ও দাফনে ছাত্রলীগ নেতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৪ |
বগুড়ার সারিয়াকান্দিতে এ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার দাফনকাজে অংশ নেন উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি গোলাম রব্বানী। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে পুলিশ পাহারায় হাতকড়া পরা অবস্থায় জানাজা ও দাফন শেষে তাকে জেলে ফিরিয়ে নেওয়া হয়েছে। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম এ তথ্য দিয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, গোলাম রব্বানী বগুড়ার সারিয়াকান্দি পৌরসভার হিন্দুকান্দি এলাকার মৃত হেলাল প্রামাণিকের (৫৫) ছেলে। বিএনপি নেতার নাশকতার মামলায় তিনি গত ৪ ডিসেম্বর গ্রেফতার হন। গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) রাতে হেলাল প্রামাণিক হৃদরোগে আক্রান্ত হন। তাকে প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক)

হাসপাতালে রেফার্ড করা হয়। হাসপাতালে নেওয়ার পথে হেলাল প্রামাণিক মারা যান। তিনি হিন্দুকান্দি এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। এদিকে মৃত বাবার দাফন ও জানাজায় অংশ নিতে গোলাম রব্বানীর পক্ষে আদালতে আবেদন করা হয়। আদালতের আদেশে তিনি বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে এক ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান। পরে পুলিশ পাহারায় হাতকড়া পরা অবস্থায় বিকাল ৪টার দিকে রব্বানী তার বাবার জানাজা ও দাফনে অংশ নেন। তার বাবাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। বিকাল সাড়ে ৪টার দিকে রব্বানীকে বগুড়া জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে। ওসি জামিরুল ইসলাম জানান, ছাত্রলীগ নেতা গোলাম রব্বানী তার বাবার জানাজা ও দাফনে অংশ নিতে আদালতের নির্দেশে এক ঘণ্টার জন্য প্যারোলে

মুক্তি পান। পরে তাকে পুলিশ পাহারায় বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!