সিরিয়ায় এক গণকবরেই লাখ মরদেহের সন্ধান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৪

সিরিয়ায় এক গণকবরেই লাখ মরদেহের সন্ধান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৪ |
যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন ‘সিরিয়ান ইমার্জেন্সি টাস্কফোর্স’-এর প্রধান মুয়াজ মোস্তফা জানিয়েছেন, সিরিয়ার রাজধানী দামেস্কের বাইরে একটি গণকবরেই অন্তত এক লাখ মানুষের মরদেহ পাওয়া গেছে। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলে এসব মানুষকে হত্যা করা হয়েছে। গত ৮ ডিসেম্বরে বিদ্রোহীদের অভিযানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান আসাদ। সাংবাদিকদের গণকবরের সন্ধান দিয়ে ‘সিরিয়ান ইমার্জেন্সি টাস্কফোর্স’-এর প্রধান মুয়াজ মোস্তফা বলেন, দামেস্ক থেকে ৪০ কিলোমিটার (২৫ মাইল) উত্তরে আল কুতেইফাহ এলাকায় গণকবরটি পাওয়া গেছে। কয়েক বছরে এলাকাটিতে যে পাঁচটি গণকবরের সন্ধান তিনি পেয়েছেন, এটি তারই একটি। মোস্তফার হিসাবমতে, এই গণকবরে কম করে হলেও অন্তত এক লাখ মানুষকে পুঁতে ফেলা হয়েছে। তবে সিরিয়ায় পাঁচটি ছাড়াও আরও অনেক গণকবর

আছে জানিয়ে তিনি বলেন, এসব গণকবরে নির্যাতনের শিকার সিরীয় নাগরিক ছাড়াও বিদেশিরা আছে। এদিকে প্রথমবারের মতো বিবৃতি দিয়েছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। সোমবার সিরিয়ার প্রেসিডেন্টের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত বিবৃতিটি আসাদের লেখা বলে দাবি করা হয়েছে। আসাদ বলেছেন, প্রথমত, আমার দেশ ছাড়ার পরিকল্পনা ছিল না। এ ঘটনা যুদ্ধের শেষ মুহূর্তেও ঘটেনি। বিদ্রোহীদের ‘জঙ্গি’ আখ্যা দিয়ে তিনি বলেন, তারা যখন রাজধানীতে প্রবেশ করছে, তখন উপকূলীয় শহর লাতাকিয়ার একটি রুশ সামরিক ঘাঁটি পরিদর্শনে যান তিনি। সেখানে ড্রোন হামলা শুরু করলে মস্কোর অনুরোধে তিনি পালিয়ে যেতে বাধ্য হন। অন্যদিকে সিরিয়ার নতুন নেতৃত্বের সঙ্গে সম্পর্ক স্থাপনে পশ্চিমা দেশগুলো ধীরে ধীরে তাদের কূটনৈতিক যোগাযোগ বাড়াচ্ছে। এরই অংশ

হিসেবে জার্মানি ও ফ্রান্সের কর্মকর্তারা মঙ্গলবার দামেস্কে সিরিয়ার নতুন প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এর আগে, সোমবার রাতে ব্রিটিশ কূটনীতিকরা নতুন প্রশাসনের নেতা আহমেদ আল-শারারার সঙ্গে সাক্ষাৎ করেন। খবর আলজাজিরা ও এএফপির

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য আওয়ামী লীগের নতুন করে দেশ গড়ার প্রত্যয় কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষকদের প্রতিবেদনের জবাবে ওবায়দুল কাদেরের জবাব- গণতন্ত্র ও স্থিতিশীল রাজনীতি পুনঃপ্রতিষ্ঠায় ৬ দফা দাবী বিশ্বকাপে মেসির সর্বাধিক গোলের রেকর্ড, দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: বাংলাদেশ আওয়ামী লীগ—সংগ্রাম, ঐতিহ্য ও আগামীর অঙ্গীকার ফটিকছড়িতে ক্লিনিকের অনিয়ম ফাঁস করায় সাংবাদিককে হত্যার হুমকি, যুবদল নেতার বিরুদ্ধে থানায় জিডি ‘মা বাঁচলে আমিও বাঁচবো!’: অর্থাভাবে কি আইসিইউতেই নিভে যাবে মমতাজের জীবনপ্রদীপ? যশোরে সংখ্যালঘু পরিবারের জমি দখল ও হামলার অভিযোগ, নারীসহ আহত ৪ বিটিভিতে খরচের বাম্পার ফলন; আয়ের ৩০ গুণ বেশি খরচ ১৮ হাজার পুলিশেও নিশ্চিত হতে পারছে না সরকার, এবার আওয়ামী লীগ ঠেকাতে সেনা মোতায়েন ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ কেন ফুটবল দলের কোচের মতো ইনজুরিতে জার্মান ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ ইনজুরিতে জার্মান ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ ‘মেসিকে নিয়ে লিখতে গেলে একটি পুরো বইও যথেষ্ট নয়’ ৬ জেলায় সেনা মোতায়েন মামলার অভিযোগ গঠনের ৭ দিনেই আসামির মৃত্যুদণ্ড যুক্তরাজ্যে তাপপ্রবাহের ‘লাল সতর্কতা’, ৩৯ ডিগ্রিতে পৌঁছাতে পারে তাপমাত্রা পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার সংস্কৃতি, নিরাপত্তা ও বিনিয়োগে বাংলাদেশ-মালয়েশিয়ার এক এমওইউ, দুই দলিল বিনিময় পি কে হালদারের সহযোগী অভিজিতের ৭ বছর কারাদণ্ড ঝিনাইদহে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলার আসামিকে মৃত্যুদণ্ড