চাঁদা না দেওয়ায় হাতুড়িপেটা, মোহাম্মদপুরে শ্রমিক দলের দুই নেতা আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৪
     ৯:৩৪ অপরাহ্ণ

চাঁদা না দেওয়ায় হাতুড়িপেটা, মোহাম্মদপুরে শ্রমিক দলের দুই নেতা আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৪ | ৯:৩৪ 129 ভিউ
রাজধানীর মোহাম্মদপুরে যানবাহন চালকরা চাঁদা না দিলে তাদেরকে হাতুড়িপেটা করে টাকা আদায় করত একটি চক্র। শনিবার চালকদের হাতুড়িপেটা করে চাঁদাবাজির সময় দুই শ্রমিক দল নেতাকে হাতেনাতে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেয় চালক ও স্থানীয়রা। এ সময় যে অফিস থেকে চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করা হতো সে অফিসে তালা লাগিয়ে দেয় সেনাবাহিনী। মিজানুর রহমান নামে এক ভুক্তভোগী অটোরিকশাচালক চাঁদাবাজির ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন। আটকরা হলেন- থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক দুলাল মাঝি ওরফে ব্রাদার্স দুলাল ও শ্রমিক দল নেতা মো. শাহীন। তারা থানা শ্রমিক দলের বহিষ্কৃত নেতা ফজলুর রহমানের সঙ্গে রাজনীতি করতেন। জানা যায়- মোহাম্মদপুর তিন রাস্তা মোড় এলাকায় বাস, ট্রাক, লেগুনা ও অটোরিকশাচালকদের

মারধরসহ হাতুড়িপেটা করে চাঁদা তুলছিল চক্রটি। আর এই চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা হতো শ্রমিক দলের বহিষ্কৃত নেতা ফজলুর রহমানের অফিস থেকে। চাঁদা না দেওয়ায় কয়েকজন প্রতিবন্ধীর অটোরিকশা আটকে চালকদের মারধর করে চক্রটি। ওই সময় চালক ও স্থানীয় চক্রের দুই সদস্যকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেয়। পরে সেনাবাহিনীর একটি টিম এসে চাঁদাবাজদের নিয়ন্ত্রণকারী ফজলুর রহমানের অফিসে তালা লাগিয়ে দেয়। চাঁদাবাজির শিকার জাগরণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার মোহাম্মদপুর থানা সভাপতি মো. নাসির বলেন, আমাদের অটোরিকশা আটকে ৫০ টাকা করে চাঁদা আদায় করছিল চক্রের সদস্যরা। যখন চাঁদাদানে অস্বীকৃতি জানানো হয় তখন হাতুড়ি দিয়ে কয়েকজনকে পিটিয়ে আহত করা হয়। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। তখন

দুই চাঁদাবাজকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিই। তারা শ্রমিকদল নেতা পরিচয় দিয়ে আমাদেরও মারধর করতে চাইছিল। সেনাবাহিনীর সহায়তায় আমরা তাদের থানায় পাঠিয়ে অফিসে তালা লাগিয়ে দিই। এ বিষয়ে মোহাম্মদপুর থানা শ্রমিক দলের সভাপতি আলী কায়সার পিন্টু বলেন, চাঁদাবাজির সময় স্থানীয়রা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক দুলাল মাঝি ওরফে ব্রাদার্স দুলাল ও তাদের সঙ্গে রাজনীতি করা মো. শাহীন নামে দুজনকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান জানান, এ ঘটনায় ভুক্তভোগীরা একটি অভিযোগ দিয়েছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফ্যাসিস্ট ইউনূসের ডিজাইনে জাল ভোটের নির্বাচনঃ দৈবচয়নে টিআইবির ৭০ টি আসন পর্যবেক্ষণ, ধৃত জাল ভোটের পরিসংখ্যান ২১.৪% বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ পার্বতীপুর উপজেলা শাখা, দিনাজপুর এর উদ্যোগে পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন। ইউনূসের আয়োজিত প্রহসনের নির্বাচন, যেখানে অবাধে চলেছে জাল ভোটের মহোৎসব In divided Bangladesh, election delivers power, not stability পবিত্র রমজান মাসে বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি অসহায়, দুস্থ, প্রান্তিক, নিম্ন আয়ের মানুষদের জন্য ইফতার, সেহরি, খাদ্য উপকরণ সহায়তাসহ অন্যান্য মানবিক কর্মসূচি গ্রহণের আহ্বান দরিদ্র বাড়িয়ে বিদায় দারিদ্র্যের জাদুকরের ‘মবের জনক’ উপাধি নিয়ে বিদায় ড. ইউনূসের: পেছনে রেখে গেলেন লাশের মিছিল ও বিচারহীনতার সংস্কৃতি জাইমা রহমানের বিরুদ্ধে ‘ডিজিটাল চরিত্র হনন’: ক্ষমতাসীনদের পাশে দাঁড়িয়ে রাজনৈতিক শিষ্টাচারের ডাক ছাত্রলীগ নেতার বাবার মৃত্যুর পর অবশেষে মুক্তি মিলল ছেলের: জানাজায় অংশ নিতে বাড়ি ফিরলেন সামি কুড়িগ্রাম-১ এ ভোটার নেই, তবু ভোট ১০০% পূর্ণ শপথ নিয়ে নতুন মেটিকুলাস ডিজাইন, সাংবিধানিক সঙ্কটের আশঙ্কা সমঝোতা না হওয়ায় ভোট ইঞ্জিনিয়ারিংয়ের তথ্য ফাঁস করলেন নাহিদ যুধিষ্ঠির কে? : উপদেষ্টা রেজওয়ানা বনাম আন্তর্জাতিক সংস্থাসমূহ ভোট নিয়ে ইউনূসের জালিয়াতি ফাঁস করে দিল টিআইবি ২.২৬ লক্ষ কোটি ঋণ নিয়ে শূন্য উন্নয়ন : বাংলাদেশকে পঙ্গু করে দিয়ে যাওয়া ইউনূসের কীর্তি Bangladesh 2026 — Election and a Crisis of Trust রংপুরে ড. ওয়াজেদ মিয়ার ৮৪তম জন্মবার্ষিকীতে যুবলীগের শ্রদ্ধা ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করেন’: মাহফুজ আলম অপরাধীদের বিচার ও বাকিদের সুযোগ—আওয়ামী লীগ নিয়ে ‘রিকনসিলিয়েশন’-এর প্রস্তাব বিএনপি নেতার গুলিস্তানে ৫ আইনজীবীর ওপর ‘মব সন্ত্রাসীদের’ হামলা, লুটে নিয়ে পুলিশে সোপর্দ