এবি পার্টির চেয়ারম্যান পদে তিন প্রার্থী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ ডিসেম্বর, ২০২৪

আরও খবর

মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে

ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের

তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’

প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

এবি পার্টির চেয়ারম্যান পদে তিন প্রার্থী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ডিসেম্বর, ২০২৪ |
এবি পার্টির চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন দলের তিন নেতা। তাঁরা হলেন, দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক লেফট্যানেন্ট কর্নেল (অব.) দিদারুল আলম ও সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু। নির্বাহী পরিষদের ২১ সদস্য পদের জন্য প্রার্থী হয়েছেন ৬০ নেতা। শুক্রবার এবি পার্টির নির্বাচন পরিচালনা কমিশনের প্রধান অধ্যাপক এ কে এম ওয়ারেসুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী সরে দাঁড়িয়েছেন। তাঁরা হলেন, বর্তমান আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার ও যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া। আগামী ২৮ ডিসেম্বর এবি পার্টির প্রথম কেন্দ্রীয় কাউন্সিল হবে। সেদিন দলটির চেয়ারম্যান, সেক্রেটারি ও ২১ জন

নির্বাহী পরিষদ নির্বাচিত হবেন কাউন্সিলরদের সরাসরি ভোটে। প্রার্থিতা তালিকা চূড়ান্তের পর প্রচার শুরু করেছেন প্রার্থীরা। একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাওয়া উচিত; এ দাবিতে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করেন ব্যারিস্টার আবদুর রাজ্জাক। একই দাবি সমর্থন করে সেই সময়ে জামায়াত থেকে বহিষ্কার হন ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মজিবুর রহমান মঞ্জু। একই বছরের ডিসেম্বরে জামায়াত ছাড়েন দলটির কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য এ এফ এম সোলায়মান চৌধুরী। জামায়াত ত্যাগ করা এবং দলটি থেকে বহিষ্কৃতরা ২০২১ সালে এবি পার্টি নামে নতুন গঠন করেন। প্রথম আহ্বায়ক হন সাবেক আমলা সোলায়মান চৌধুরী। গত অক্টোবরে তিনি পদত্যাগ করেন। শোনা যাচ্ছিল তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বা দুদক চেয়ারম্যান হতে

পারেন। যদিও এ গুঞ্জন সত্য হয়নি। প্রতিষ্ঠাতা সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুর বিরুদ্ধে দলীয় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে রাজনীতিতেই ফিরলেন তিনি। গত আগস্টে নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে এবি পার্টি। সরাসরি নির্বাচন আয়োজনকে দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা বলছে দলটি। নীতি ও পরিকল্পনা তুলে ধরতে উন্নত দেশের মতো প্রার্থীদের বিতর্ক হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সাংবাদিক এনায়েত শাওনকে হুমকি, নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের গভীর উদ্বেগ ও নিন্দা হাজারীবাগে বাথরুমের সিলিংয়ে থানা লুটের শটগান: ভাড়াটিয়াদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ পোশাক খাতে বেড়েই চলেছে সংকট: আরও এক কারখানা বন্ধ, ঈদের পরে লাখো শ্রমিক ছাঁটাই চবিতে মধ্যরাতে ছাত্রদল ও ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদের মারামারিতে প্রক্টর লাঞ্ছিত, সাংবাদিক হেনস্তা চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে পিঠে গুলি করে যুবককে হত্যা, ধোঁয়াশায় পুলিশ “জুলাই আন্দোলন আমার জীবনের সবচেয়ে বাজে সিদ্ধান্ত!”—সমন্বয়কের তীব্র অনুশোচনা ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম জুনে ৮ মাসের সর্বনিম্ন রেমিট্যান্স, অর্থবছরে প্রবৃদ্ধি ১৭.৩ শতাংশ ধর্ষণের দায়ে বৃদ্ধের মৃত্যুদণ্ড, জন্ম নেওয়া শিশু ও মায়ের দায়িত্বে জেলা প্রশাসন বিশ্বকাপে এমবাপ্পের নতুন রেকর্ড নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে যে সিদ্ধান্ত সরকারের ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ‘প্রজনন গণহত্যা’, ১৮৮ পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এল যে ভয়াবহ তথ্য রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে সোনালি সন্ধ্যায় প্রীতম পূজা ও জেফার রহমান বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র ৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম