বিএনপির লংমার্চের সমাপনী সমাবেশ সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ ডিসেম্বর, ২০২৪

আরও খবর

মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে

ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের

তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’

প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

বিএনপির লংমার্চের সমাপনী সমাবেশ সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ ডিসেম্বর, ২০২৪ |
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননা, ভারতীয় মিডিয়ার অপপ্রচারের এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে এ লংমার্চ করছে বিএনপির তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। বুধবার সকালে ঢাকা নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ইতোমধ্যে লং মার্চ শুরু হয়েছে। লংমার্চের তিন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেওয়ার কথা রয়েছে। বিকালে আখাউড়া সীমান্তের চেকপোস্ট এলাকায় সমাবেশের মধ্যে দিয়ে লংমার্চ শেষ হবে। বেলা ৩টার মধ্যে লংমার্চ আখাউড়ায় এসে পৌঁছবে আশা করা যাচ্ছে। আখাউড়ার বিএনপির সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে, বিএনপির লংমার্চের সমাপনী অনুষ্ঠান সফল করতে আখাউড়ায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। স্থলবন্দরের ভিতরের খোলা মাঠে বিশাল মঞ্চ তৈরি

করা হয়েছে। বিপুল সংখ্যক চেয়ার রাখা হয়েছে। পর্যাপ্ত সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে। সরজমিনে দুপুরে গিয়ে দেখা যায়, শেষ মুহূর্তের কাজ করছেন শ্রমিকরা। জেলা ও আখাউড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সভা মঞ্চের কাজ পরিদর্শন করছেন। দিচ্ছেন দিকে নির্দেশনা। কোন রকম ত্রুটি রাখতে চাইছেন না তারা। সমাবেশের প্রস্তুতি সম্পর্কে জেলা বিএনপির সদস্য আলহাজ্ব কবির আহমেদ ভূইয়া বলেন, মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ। আমরা পর্যাপ্ত চেয়ারের ব্যবস্থা করেছি। সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করেছি। ফায়ার সার্ভিসের কর্মীরা নিয়োজিত থাকবে। তাছাড়া চিকিৎসকের টিম থাকবে। সীমান্তে যাতে কোন বিশৃঙ্খলা না হয় সেজন্য তিন স্তরের নিরাপত্তা বেস্টনি দেয়া হয়েছে। আমাদের নেতাকর্মীরা নিরাপত্তার দায়িত্বে থাকবে। পাশাপাশি পুলিশ, বিজিবি থাকবেন। আমাদের সকল

নেতাকর্মীরা তৎপর রয়েছে। আশা করি শান্তিপূর্ণভাবে আমাদের সমাবেশ সফল করতে পারবো। জেলা বিএনপির আহবায় এড. আব্দুল মান্নান বলেন, আমরা বিশ্ববাসীকে বার্তা দিতে চাই। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমাদের মধ্যে কোন ভেদাভেদ নাই। এখানে সংখ্যালঘু বলতে কিছু নাই। আমরা সবাই ভাই ভাই। আমরা সেভাবেই এখানে বসবাস করছি। প্রতিবেশি দেশ ভারত আমাদের বন্ধু প্রতিম দেশ। আমরা বন্ধুত্ব বজায় রাখতে চাই। ভারত সরকারের কোন অংশ বা কোন সংস্থার বাংলাদেশের শান্তি শৃঙ্খলায় বিঘ্ন ঘটাতে চায় আমরা তার তীব্র প্রতিবাদ করবো। প্রতিবাদের অংশ হিসেবেই আজকে আমাদের লংমার্চ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবেদীন, পৌর বিএনপির আহবায়ক

মো. সেলিম ভূইয়া প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সাংবাদিক এনায়েত শাওনকে হুমকি, নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের গভীর উদ্বেগ ও নিন্দা হাজারীবাগে বাথরুমের সিলিংয়ে থানা লুটের শটগান: ভাড়াটিয়াদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ পোশাক খাতে বেড়েই চলেছে সংকট: আরও এক কারখানা বন্ধ, ঈদের পরে লাখো শ্রমিক ছাঁটাই চবিতে মধ্যরাতে ছাত্রদল ও ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদের মারামারিতে প্রক্টর লাঞ্ছিত, সাংবাদিক হেনস্তা চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে পিঠে গুলি করে যুবককে হত্যা, ধোঁয়াশায় পুলিশ “জুলাই আন্দোলন আমার জীবনের সবচেয়ে বাজে সিদ্ধান্ত!”—সমন্বয়কের তীব্র অনুশোচনা ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম জুনে ৮ মাসের সর্বনিম্ন রেমিট্যান্স, অর্থবছরে প্রবৃদ্ধি ১৭.৩ শতাংশ ধর্ষণের দায়ে বৃদ্ধের মৃত্যুদণ্ড, জন্ম নেওয়া শিশু ও মায়ের দায়িত্বে জেলা প্রশাসন বিশ্বকাপে এমবাপ্পের নতুন রেকর্ড নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে যে সিদ্ধান্ত সরকারের ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ‘প্রজনন গণহত্যা’, ১৮৮ পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এল যে ভয়াবহ তথ্য রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে সোনালি সন্ধ্যায় প্রীতম পূজা ও জেফার রহমান বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র ৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম