৪ বছর পর খুলছে ডাকসুর বন্ধ দুয়ার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ ডিসেম্বর, ২০২৪
     ৫:২০ অপরাহ্ণ

৪ বছর পর খুলছে ডাকসুর বন্ধ দুয়ার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ ডিসেম্বর, ২০২৪ | ৫:২০ 123 ভিউ
দীর্ঘকালের অচলাবস্থার পর অবশেষে খুলছে ডাকসুর বন্ধ দুয়ার। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণ ও নির্বাচনের রোডম্যাপ তৈরির জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে প্রশাসন। তাদের পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের জানুয়ারির শেষে কিংবা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে হতে পারে ডাকসু নির্বাচন। রোববার (৮ ডিসেম্বর) বিকেলে প্রক্টর অফিসে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। শিক্ষার্থীদের সাথে আলোচনা করেছে বলেও জানান প্রক্টর। দীর্ঘ ৪ বছর অচল থাকার পর ২০২৫ সালে নির্বাচনের মাধ্যমে সচল হচ্ছে ডাকসু। এর আগে দীর্ঘ ২৮ বছর অচল থাকার পর ২০১৯ সালের মার্চে নির্বাচনের মাধ্যমে সচল হয় ডাকসু। এ কমিটির মেয়াদ শেষ হয় ২০২০ সালের মার্চে।

এরপর করোনা এবং প্রশাসনের অনীহার কারণে ৪ বছর ধরে বন্ধ ছিল ডাকসুর দুয়ার। গত ৫ আগস্টের পট পরিবর্তনের পর বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠনের পক্ষ থেকে ডাকসু ফের চালুর দাবি জানানো হয়। বার (৪ ডিসেম্বর) ক্রিয়াশীল ছাত্রসংগঠনের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচন নিয়ে সিদ্ধান্তে পৌঁছান নেতারা। এতে ২০২৫ সালের জানুয়ারির শেষে কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচনে ঐক্যে পৌঁছেছে বলে ছাত্রসংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়েছিল। হাসনাত আবদুল্লাহ বলেন, আজকের সভায় আমরা একমত হয়েছি, জানুয়ারি অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ডাকসুসহ সারা দেশে ছাত্র সংসদ শুরু হয়ে যাক। কারণ মার্চ মাসে রোজা। এদিকে, ডাকসু নির্বাচন নিয়ে আজ বিকেলে

সংবাদ সম্মেলনে আসেন ঢাবি প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। এসময় তিনি বলেন, আমাদের পরিকল্পনা আছে জানুয়ারির শেষে কিংবা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দেওয়ার। ডাকসু হলে শিক্ষার্থীদের বৈধ প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বসতে পারেন। আলোচনা করতে পারেন। আমরাও চাই সেটি। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্ররাজনীতির প্রকৃতি কেমন হবে তা নিয়েও কাজ করছে এ কমিটি। কমিটির সদস্যরা বিভিন্ন মহলের সাথে বসে তাদের পরামর্শ ও দাবি শুনছেন। সে আলোকে আগামী ১০ ডিসেম্বর ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলোচনা করবেন এই কমিটি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এখন আমাদের গ্যাস নাই, না খাইয়া কি মানুষ বাঁচে?” – জনতার দুর্ভোগ আরেকটি সংখ্যালঘু মৃত্যু, আরেকটি তড়িঘড়ি ‘আত্মহত্যা’ বয়ান। দখলদার ইউনুস অবৈধভাবে ক্ষমতা দখল করার পর থেকেই বাংলাদেশ শুধু রাজনৈতিকভাবে না ভৌগোলিকভাবেও অনিরাপদ হয়ে গেছে। সংস্কার নয়, ক্ষমতা পাকাপোক্ত করার ফন্দি ইউনুস গংয়ের : রেহমান সোবহানের বক্তব্য স্বীকারোক্তি নাকি সমালোচনা? “তত্ত্বাবধায়ক সরকার আমাদেরই দাবি ছিলো, আমরা এনেছিলাম, সেটাকে সে (খালেদা জিয়া) নষ্ট করলো” –জননেত্রী শেখ হাসিনা ঢাকার আকাশপথে জঙ্গি ছায়া? ১৫ জন কর্মী নেবে আকিজ গ্রুপ, ৩৫ বছরেও আবেদনের সুযোগ বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট, পাকিস্তানকে যা বলল আইসিসি নাগরিকত্ব আইনে সুখবর দিল ইতালি তুরস্কে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬ কঙ্গোতে ভয়াবহ ভূমিধস, ২০০ জনের প্রাণহানির শঙ্কা দেশের বাজারে স্বর্ণের দরপতন, এখন ভরি কত? ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু তুরস্কের, ফি কত? ঘরে খাবার মজুত করছেন ইরানিরা এক্স অ্যাকাউন্ট হ্যাকড হলে বুঝবেন কিভাবে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা মালয়েশিয়ায় ৫৬ বাংলাদেশিসহ ২১৮ অবৈধ অভিবাসী আটক সিভাসু হলের কক্ষ থেকে ৪র্থ বর্ষের শিক্ষার্থী উপমা দত্তের ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঞ্চল্যকর তথ্য ফাঁস: এপস্টাইন নেটওয়ার্কের ‘গুড বুক’-এ ড. ইউনূস! নেপথ্যে জঘন্য অপরাধী চক্র চট্টগ্রামে ২৬ দিনে ১২ খুন : ইউনূসের ‘সংস্কার সরকার’ কি দেশকে জঙ্গলরাজে পরিণত করছে?