তুরস্কে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৬

তুরস্কে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৬ |
তুরস্কের দক্ষিণাঞ্চলে রোববার (১ ফেব্রুয়ারি) পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আঙ্কারা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। আনতালিয়া শহরের কাছে মহাসড়ক থেকে একটি বাস ছিটকে পড়ে ৯ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন আনতালিয়ার প্রাদেশিক গভর্নর হুলুসি সাহিন। ডিএইচএ সংবাদ সংস্থা জানায়, আনতালিয়া থেকে ইস্পার্তা যাওয়ার পথে মহাসড়কের বুরদুর এলাকায় পৃথক দুর্ঘটনায় সাতজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। গভর্নর জানান, পশ্চিমাঞ্চলীয় শহর তেকিরদাগ থেকে আনতালিয়ার উদ্দেশ্যে যাত্রাকালে ৩৪ জন যাত্রী বহনকারী বাসটি মহাসড়ক থেকে ছিটকে পড়ে উল্টে যায়। তবে এতে কোনো বিদেশি নাগরিক ছিল কি না, তা তিনি উল্লেখ

করেননি। তিনি আরও বলেন, এটি এমন একটি মোড়, যেখানে দ্রুতগতিতে গাড়ি চালানো উচিত নয়। তবুও মনে হচ্ছে বাসটি সেখানে বেপরোয়া গতিতে চলছিল। বৃষ্টির কারণে সড়কটি পিচ্ছিল ছিল বলেও জানান তিনি। আনতালিয়া ঘিরে উপকূলীয় অঞ্চলটি একটি জনপ্রিয় অবকাশযাপন কেন্দ্র, যেখানে প্রতি বছর বহু বিদেশি পর্যটক ভ্রমণ করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে দেয়ালে দেয়ালে ছাত্রলীগের পোস্টারিং: নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু,নির্যাতনের অভিযোগ স্বজনদের নিঃসঙ্গ এক সন্তের বিদায় দশ জনের দল নিয়ে রোমাঞ্চ জিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে আওয়ামীলীগ সরকারের অধীনে সংসদ ভবন চত্ত্বরে বিদেশী কোন দেশের স্বাধীনতা দিবস পালন হলে কি হতো? মুক্তিযুদ্ধের সংজ্ঞা থেকে জামায়াত-মুসলিম লীগ-নেজামে ইসলামের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল অন্তর্বর্তী সরকার মার্কিন স্বার্থ রক্ষায় ‘ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ হালান্ডকে আটকানো নিয়ে যা বললেন ব্রাজিল কোচ জাতীয় সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে হঠাৎই জ্বলে উঠলেন আনু মুহাম্মদ জুলাই নিয়ে মন্তব্য করায় আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ৩০০ দরিদ্রের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ ৮ কোটি, দেশি-বিদেশি ৪৭৩ পরামর্শকের ব্যয় ৫৩ কোটি! চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন