অস্ট্রেলিয়ায় ভারতের লজ্জার দিন… – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ ডিসেম্বর, ২০২৪

অস্ট্রেলিয়ায় ভারতের লজ্জার দিন…

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ ডিসেম্বর, ২০২৪ |
তিন দিনের কম সময়ে শেষ হলো অ্যাডিলেড টেস্ট। বোর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় ম্যাচে ভারতকে রীতিমতো উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। মাত্র আড়াই দিনে শেষ হয়েছে ম্যাচ। আজ রোববার (৮ ডিসেম্বর) ভারতকে ১০ উইকেটে হারিয়ে সিরিজে সমতা আনে স্বাগতিক অসিরা। প্রথম ইনিংসে ভারতের করা ১৮০ রানের জবাবে অস্ট্রেলিয়া তোলে ৩৩৭ রান। লিড পায় ১৫৭ রানের। ভারতের ব্যাটিং ব্যর্থতা ছিল দ্বিতীয় ইনিংসেও। গুটিয়ে যায় ১৭৫ রানে। অসিদের জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় মাত্র ১৯ রান। কোনো উইকেট না হারিয়ে যা হেসেখেলেই তাড়া করে দলটি। গোলাপি বলের দিবারাত্রির ম্যাচের দ্বিতীয় দিনে গতকাল পাঁচ উইকেটে ১২৮ রান নিয়ে দিন শেষ করে ভারত। আজ তৃতীয় দিন সেই সংগ্রহ বেশিদূর নিতে পারেননি

রোহিত-কোহলিরা। ৪৭ রানে পতন ঘটে শেষ পাঁচ উইকেটের। গতকালের অপরাজিত দুই ব্যাটার ঋষভ পন্ত ও নিতিশ কুমার রেড্ডি টিকতে পারেননি বেশিক্ষণ। ২৮ রান করে মিচেল স্টার্কের শিকার হন তিনি। ৪২ করা রেড্ডিকে ফেরান প্যাট কামিন্স। ভারতের শেষ চার ব্যাটার মিলে এরপর তোলেন মাত্র ১৬ রান। ফলে, মাত্র ১৮ রানের লিড নিতে পারে তারা। অস্ট্রেলিয়ার পক্ষে অধিনায়ক তুলে নেন ফাইফার। ৫৭ রানে পাঁচ উইকেট নিয়ে ভারতের ব্যাটিং ধসিয়ে দেন তিনি। ৫১ রানে তিন শিকার করেন স্কট বোল্যান্ড। ৬০ রান দিয়ে দুই উইকেট পান স্টার্ক। ১৯ রানের লক্ষ্যে নেমে ৩.২ ওভারে দলকে জয়ের বন্দরে নোঙর করান দুই অসি ওপেনার নাথান ম্যাকসুয়েনি ও উসমান খাজা।

এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে এখন ১-১ সমতা। ম্যাচসেরা হয়েছেন প্রথম ইনিংসে ১৪০ রানের চমৎকার ইনিংস খেলা ট্রাভিস হেড।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু