ফুডির ১০ লাখ অর্ডার ডেলিভারির মাইলফলক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ ডিসেম্বর, ২০২৪

ফুডির ১০ লাখ অর্ডার ডেলিভারির মাইলফলক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ ডিসেম্বর, ২০২৪ |
অনলাইন ফুড ডেলিভারি প্লাটফর্ম হিসেবে ফুডি খুব কম সময়ে মার্কেটে সাড়া ফেলেছে। পছন্দের রেস্তোরাঁর খাবার কম দামে দ্রুততম সময়ের মধ্যে ডেলিভারি পেতে কাস্টমাররা ফুডিকে বেছে নিচ্ছে। প্রতিদিনই নতুন নতুন কাস্টমার ফুডির প্লাটফর্মে যুক্ত হচ্ছেন। ইতোমধ্যে ১০ লাখের বেশি অর্ডার ডেলিভারি সম্পন্ন করেছে ফুডি। এ প্রসঙ্গে ফুডির চিফ অপারেটিং অফিসার মো. শাহনেওয়াজ মান্নান বলেন, খাবারের সিলেকশন, গুণগতমান এবং দাম নিয়ে কাস্টমারদের ফিডব্যাক বেশ ভাল। মাসব্যাপী প্লাটফর্মে ভালো-ভালো অফার চলছে। প্রতি রোববার সুপার সানডে ক্যাম্পেইনে পছন্দের রেস্তোরাঁয় ৫০ শতাংশ পর্যন্ত ছাড় থাকছে। এ ছাড়া, প্রতিনিয়ত প্লাটফর্মে নতুন রেস্তোরাঁ যোগ হচ্ছে। তিনি আরও বলেন, আমাদের প্লাটফর্মে এখন ৫ হাজারের বেশি রেস্তোরাঁ সংযুক্ত আছে। দ্রুততম সময়ে

ফুড ডেলিভারি করতে প্লাটফর্মটি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। ফুডির চিফ মার্কেটিং অফিসার মাশরুর হাসান মিম বলেন, ফুড ডেলিভারি ইন্ডাস্ট্রির বেঞ্চমার্ক হলো ৩০ মিনিট। আমরা এর কাছাকাছি সময়ের মধ্যে ডেলিভারি করতে পারছি। রাইডাররা ইকোসিস্টেমের একটি বড় অংশ। আমাদের সঙ্গে ২৫০০-এর বেশি রাইডার এক্টিভ আছে। আমরা তাদের সুবিধার পাশাপাশি, স্কিল ডেভেলপমেন্টেও ইন্ভেস্ট করছি যা নতুন দক্ষ ওয়ার্ক ফোর্স তৈরিতে সাহায্য করছে। ফুডি ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি অঙ্গ প্রতিষ্ঠান। ফুডি এখন দেশব্যাপী ৪৫টির বেশি জোনে পরিচালিত হচ্ছে। সব বিভাগীয় শহরের পাশাপাশি সম্প্রতি টাঙ্গাইল, বগুড়া, কুমিল্লা, সিরাজগঞ্জে ফুডির সেবা চালু হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাঈনি নিহত মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ হারিয়েছে ৫ বাংলাদেশি: প্রতিমন্ত্রী রাত ১টার মধ্যে ১২ অঞ্চলে ৮০ কিমি বেগ ঝড়ের আভাস যুদ্ধবিরতি হলেই হরমুজে সহায়তা দেবে ৩ দেশ ঈদের ছুটিতে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন ব্রিটেনে বাংলাদেশিদের ঈদ উদযাপন, আনন্দ ভাগাভাগি শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় ১১০০ পুলিশ সদস্য নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী মেসির নেতৃত্বে গুয়াতেমালা ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী জয়ে শেষ হলো টটেনহ্যামের পথ, কোয়ার্টারে অ্যাটলেটিকো ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস পালিত নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা যে বছর রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি ইসরায়েলের গ্যাস ফিল্ডে আক্রমণের জবাবে এক রাতেই ৯ ধনী উপসাগরীয় দেশে ইরানের ব্যালিস্টিক আঘাত সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ হত্যা: ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সম্ভাব্য পারমানবিক হুমকি হিসেবে দেখছে