ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ
৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি
চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা
কুষ্টিয়ায় হাসপাতালের ওটি থেকে রোগীর এক পা গায়েব!
চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু
রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্প্রতিবন্ধী বুবি বেগম আর নেই
‘এত বিভীষিকাময় পরিস্থিতি হবে ভাবিনি, কক্সবাজারের আনন্দটাই মাটি’
পাবনায় আগ্নেয়াস্ত্রসহ ছাত্রলীগ নেতাসহ তিনজন আটক
পাবনা সদর উপজেলার হেমায়েতপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে জেলা ডিবি পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত হলেন- সদর উপজেলার হেমায়েতপুরের ভবানীপুর গ্রামের ইউনুছ বিশ্বাসের ছেলে ইসমাইল বিশ্বাস(২৭), আটঘরিয়া উপজেলার চন্ডিপাশা এলাকার মৃত সুলতান সরকারের ছেলে ইউসুফ আলী (২৬) এবং সদর উপজেলা ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক ও গয়েশপুর ইউনিয়নের সালাইপুর মৃধাপাড়ার এলাকার শাহিনুর রহমানের ছেলে শেখ ফরিদ (২৬)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুর গ্রামের ইসমাইল বিশ্বাসের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ
থেকে একটি একনালা বন্দুক, একটি ওয়ান শুটারগান, ৩৮ রাউন্ড কার্তুজ এবং দুই রাউন্ড ২২ বোরের গুলি উদ্ধার করা হয়। এবিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
থেকে একটি একনালা বন্দুক, একটি ওয়ান শুটারগান, ৩৮ রাউন্ড কার্তুজ এবং দুই রাউন্ড ২২ বোরের গুলি উদ্ধার করা হয়। এবিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



