ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা
আ.লীগের লিফলেট তৈরি, সাবেক মহিলা ইউপি সদস্যসহ গ্রেফতার ২
ছাত্রদলের দুই গ্রুপের গোলাগুলিতে নিহত সনি: ২৪ বছরেও বিচার না হওয়ায় ক্ষোভ ছাত্রলীগের
গ্রামে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
কুমিল্লায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪০
বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ছাত্রশিবিরের নিন্দা ও প্রতিবাদ
ভারতের আগরতলার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
এক বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, “প্রতিবেশী রাষ্ট্রগুলোর সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার ভিত্তিতে হওয়া উচিত। একটি কূটনৈতিক মিশন আন্তর্জাতিক আইনের আওতায় সুরক্ষিত। সেখানে এই ধরনের হামলা কেবল আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের জন্য হুমকি নয়, বরং দুই প্রতিবেশী দেশের পারস্পরিক সম্পর্কের ওপরেও বিরূপ প্রভাব ফেলে। এ ঘটনা কেবল আঞ্চলিক স্থিতিশীলতাকে ব্যাহত করবে না; বরং উগ্রবাদ ও সহিংসতার বিস্তারকেও উৎসাহিত করবে।
কেন্দ্রীয় সভাপতি বলেন, “আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই, দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত এবং মিশনের নিরাপত্তা জোরদার করা হোক।
এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।” বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সকলের প্রতি ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে জাতীয় স্বার্থ রক্ষায় সচেতন থাকার আহ্বান জানায়।
এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।” বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সকলের প্রতি ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে জাতীয় স্বার্থ রক্ষায় সচেতন থাকার আহ্বান জানায়।



