ফ্রিতে পিএসজি যেতে চান সালাহ! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ ডিসেম্বর, ২০২৪

ফ্রিতে পিএসজি যেতে চান সালাহ!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ডিসেম্বর, ২০২৪ |
তারকাখচিত দল ছিল পিএসজি। লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে একসঙ্গে খেলছিলেন প্যারিসের দলটিতে। চলতি মৌসুমের শুরুতে এমবাপ্পে প্যারিস ছাড়ায় তারকাশূন্য হয়ে পড়েছে পিএসজি। নতুন তারকার দিকে তাই চোখ তাদের। সুযোগ নিতে চান লিভারপুলের তারকা মোহামেদ সালাহকে দলে ভিড়িয়ে। সালাহর সঙ্গে লিভারপুলের চুক্তি আছে মাত্র ৬ মাস। আগামী জুনে ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনি। অর্থাৎ ফ্রি’তে যোগ দিতে পারবেন অন্য ক্লাবে। অল রেডসদের জার্সিতে দুর্দান্ত খেললেও এখনো তার চুক্তি নবায়নের বিষয়ে তেমন কোন আলোচনা শুরু করেনি লিভারপুল বোর্ড। মৌসুম শেষে ক্লাব ছাড়তে হতে পারে এই চিন্তায় এখনই সম্ভাব্য গন্তব্য খুঁজে রাখতে পারেন মিশরীয় তারকা। সংবাদ মাধ্যম দাবি করেছে, এরই মধ্যে

পিএসজির সঙ্গে কথা-বার্তা শুরু হয়েছে সালাহর এজেন্টের। ফ্রি’তে প্যারিসে অবতরণ করতে পারে তার বিমান। সালাহ নিজেও জানিয়েছেন, চুক্তির বিষয়টি তার মাথায় ঘুরছে। ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচের আগে জানান, লিভারপুলের জার্সিতে এটাই হতে পারে ম্যানসিটির বিপক্ষে তার শেষ ম্যাচ, ‘সত্যি বলতে, চুক্তির বিষয়টি আমার মাথায়ও আছে। এখন পর্যন্ত ম্যানসিটির বিপক্ষে লিভারপুলের হয়ে এটাই হতে যাচ্ছে আমার শেষ ম্যাচ। সুতরাং উপভোগ করতে চাই। প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চাই। লিগ জিততে চাই, এরপর দেখা যাবে কী হয়।’ সালাহর চুক্তি নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে লিভারপুলের নতুন ডাচ কোচ আর্নে স্লটের। তিনিও পরিষ্কার কোন ধারণা দিতে পারেননি। তবে সালাহর ক্লাব ছাড়ার চেয়ে থাকার সম্ভাবনা

বেশি এমন ইঙ্গিত তিনি করেছেন, ‘সালাহ আউটের চেয়ে ইনই বেশি।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা ১০০টিরও বেশি আসন লুট করে নিয়েছে বিজেপি: মমতা শুভেন্দুর কাছে হেরে গেলেন মমতা দেশের জন্য সতর্কবার্তা বাসের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ নিহত ৬ কেরালায় মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে কংগ্রেস? পে স্কেল: শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে যা বলছে মন্ত্রণালয় নিজ আসনে পিছিয়ে গেলেন মমতা চীনের শিল্পভূমিতে নীরব সংকটের বিস্তার সাগরে বিপদে পড়া ভারতীয় নাবিকদের উদ্ধার করল পাকিস্তান নৌবাহিনী মৌজা রেটে দিতে হবে সম্পদ কর ৪৯ বছরের রেকর্ড ভাঙতে চলেছেন বিজয়, সাফল্যের নেপথ্যে রয়েছে যা ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য, নিয়োগ হচ্ছে না যেসব কারণে বাঘের বাচ্চার মতো লড়বেন মমতা, বিজেপিকে হুঙ্কার ধেয়ে আসছে বন্যা, বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি বিজেপির পরিকল্পনা ফাঁস করলেন মমতা, ফল মানবেন সূর্যাস্তের পর নতুন পে স্কেল বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোল সরকার ময়মনসিংহে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ নিহত ৪ টঙ্গীতে বস্তির বিলাসবহুল এসি রুমে মাদক সেবন করেন নামিদামিরা গজারিয়ায় পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৩