বিপিএলের মাসকট ‘ডানা-৩৬’ উন্মোচন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২৪

বিপিএলের মাসকট ‘ডানা-৩৬’ উন্মোচন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২৪ |
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে বিপিএলের আসন্ন আসর নিয়ে মহাপরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এই উদ্যোগের অংশ হিসেবে রোববার (০১ ডিসেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজন করা হয় ‘তারুণ্যের উৎসব ২০২৫’ শীর্ষক এক জমকালো অনুষ্ঠান। তরুণ ও যুব সমাজকে উদ্বুদ্ধ করতে দেশব্যাপী এই আয়োজনের মিডিয়া লঞ্চিং প্রোগ্রামে উন্মোচিত হয় বিপিএলের নতুন মাসকট ও থিম সং। মূল অনুষ্ঠানের আগেই উপস্থিত হন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিপিএলের এবারের আসর নিয়ে বিসিবি এবং সরকারের সঙ্গে কয়েক দফা আলোচনা করেন। তার নেতৃত্বে বিপিএলের ভেন্যুগুলোর সংস্কার এবং নতুন পরিকল্পনা বাস্তবায়নের

উদ্যোগ নেয়া হয়। প্রধান উপদেষ্টার দিকনির্দেশনায় এবারের বিপিএল ঘিরে এমন আকর্ষণীয় আয়োজন সম্ভব হয়েছে। এই আয়োজন পরিণত হয় সাবেক এবং বর্তমান ক্রিকেটারদের এক মিলনমেলায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম। তাদের পাশাপাশি নারী ক্রিকেট দলের সদস্য, ফুটবল এবং অন্যান্য ক্রীড়া ফেডারেশনের কর্মকর্তারা ও খেলোয়াড়রা অনুষ্ঠানটিকে রঙিন করে তোলেন। অনুষ্ঠানে শুরু থেকেই উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তার নেতৃত্বে বোর্ডের অন্যান্য পরিচালক এবং সদস্যরা অনুষ্ঠানকে সফল করতে কার্যকর ভূমিকা রাখেন। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বিপিএলের নতুন মাসকট ‘ডানা-৩৬’ উন্মোচন। ‘ডানা-৩৬’ মাসকটটি সাম্প্রতিক ছাত্র-নাগরিক আন্দোলন এবং রাজনৈতিক পরিবর্তনের প্রতীক হিসেবে ডিজাইন করা

হয়েছে। এটি বাংলাদেশের স্বাধীনতার চেতনা এবং ক্রীড়ামোদীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রতীক হিসেবে চিত্রিত করা হয়েছে। পায়রার আকৃতির এই মাসকটটি শান্তি, স্থিতিস্থাপকতা এবং জাতির শক্তি ও ঐক্যের প্রতীক। অনুষ্ঠানে তারুণ্যের মধ্যে উদ্দীপনা ছড়াতে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয় কয়েকটি স্কুল-কলেজের শিক্ষার্থীদের। তাদের অংশগ্রহণ পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। বিপিএলের এবারের আসর শুধুমাত্র মাঠের খেলা নয়, বরং মাঠের বাইরের আয়োজনেও দর্শকদের জন্য নতুন মাত্রা যোগ করবে। তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করার পাশাপাশি দেশের ক্রিকেট সংস্কৃতিকে সমৃদ্ধ করতে এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিধানসভা নির্বাচনে তারকাদের হাল যেমন আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা ১০০টিরও বেশি আসন লুট করে নিয়েছে বিজেপি: মমতা শুভেন্দুর কাছে হেরে গেলেন মমতা দেশের জন্য সতর্কবার্তা বাসের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ নিহত ৬ কেরালায় মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে কংগ্রেস? পে স্কেল: শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে যা বলছে মন্ত্রণালয় নিজ আসনে পিছিয়ে গেলেন মমতা চীনের শিল্পভূমিতে নীরব সংকটের বিস্তার সাগরে বিপদে পড়া ভারতীয় নাবিকদের উদ্ধার করল পাকিস্তান নৌবাহিনী মৌজা রেটে দিতে হবে সম্পদ কর ৪৯ বছরের রেকর্ড ভাঙতে চলেছেন বিজয়, সাফল্যের নেপথ্যে রয়েছে যা ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য, নিয়োগ হচ্ছে না যেসব কারণে বাঘের বাচ্চার মতো লড়বেন মমতা, বিজেপিকে হুঙ্কার ধেয়ে আসছে বন্যা, বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি বিজেপির পরিকল্পনা ফাঁস করলেন মমতা, ফল মানবেন সূর্যাস্তের পর নতুন পে স্কেল বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোল সরকার ময়মনসিংহে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ নিহত ৪ টঙ্গীতে বস্তির বিলাসবহুল এসি রুমে মাদক সেবন করেন নামিদামিরা