‘বাংলাদেশ জাগ্রত পার্টি’র আত্মপ্রকাশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২৪

‘বাংলাদেশ জাগ্রত পার্টি’র আত্মপ্রকাশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২৪ |
প্রকৌশলী ইকরামুল খানকে চেয়ারম্যান এবং আবুল কালাম আজাদকে মহাসচিব করে ‘বাংলাদেশ জাগ্রত পার্টি’র আত্মপ্রকাশ ঘটেছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানে নতুন এ দলের আত্মপ্রকাশ ঘটে। বাংলাদেশি জাতীয়তাবাদ, স্বাধীনতার চেতনা, কার্যকর গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ- এই চার মূলনীতিকে ধারণ করে দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনয়নের লক্ষ্যে ‘বাংলাদেশ জাগ্রত পার্টি’ কাজ করবে। আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলটির ৩১ সদস্যবিশিষ্ট একটি কমিটিও ঘোষণা করা হয়। দলটির প্রধান উপদেষ্টা হয়েছেন ইসরাফিল খান, নির্বাহী চেয়ারম্যান অশোক কুমার ঘোষ ও প্রেসিডিয়াম সদস্য হয়েছেন সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ। ভাইস চেয়ারম্যান হয়েছেন- মনোয়ারা আক্তার মানু, যুগ্ম মহাসচিব আনজুমান আরা শিল্পী ও মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজ খান ও

হারুনুর রশীদ, প্রেস অ্যান্ড মিডিয়া উইং ও দপ্তর সম্পাদক কাজী শামসুল ইসলাম রঞ্জন, আঞ্জুমান আরা শিল্পী, ছাত্রবিষয়ক সম্পাদক নাসির উদ্দিন মুন্সি, সদস্য এমএ রহিম, খান মুজাক্কের বারী ও সাংস্কৃতিক উপদেষ্টা হয়েছেন এইচ এম রাকিব। ‘বাংলাদেশ জাগ্রত পার্টি’র আত্মপ্রকাশ আ.লীগের বিচারের জন্য আমরাও জীবন দিতে প্রস্তুত : শহীদ সিফাতের বাবা প্রকৌশলী ইকরামুল খানের সভাপতিত্বে এবং অনামিকা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ইনকিলাবের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ, জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ড. নজরুল ইসলাম তামিজী, গণঅধিকার পরিষদের একাংশের সদস্য সচিব ফারুক হাসান, গণআজাদী লীগের চেয়ারম্যান আতাউল্লাহ খান, এনডিপির মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা, সংগঠনের প্রধান উপদেষ্টা ইসরাফিল খান, ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সমাজকর্মী নাসির

উদ্দিন মুন্সি ও নারীনেত্রী মনোয়ারা আক্তার মানু প্রমুখ। বক্তারা বলেন, সাধারণ মানুষের চাওয়া-পাওয়া, অনুভূতি ও অধিকার আদায়ের সংগ্রাম অর্থাৎ গণচেতনার ফসলই হচ্ছে বাংলাদেশ জাগ্রত পার্টি। বাংলাদেশ জাগ্রত পার্টি একটি আশা, একটি বিশ্বাস। জনকল্যাণে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা করাই যার মূল লক্ষ্য, যা কিনা সাধারণ মানুষের রাজনীতি হিসেবে বিবেচিত হবে। তাই গণমানুষের সামগ্রিক ভাবনার ফসল বাংলাদেশ জাগ্রত পার্টি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার