ইসির ব্রিফিংয়ের আগে নামানো হলো শেখ মুজিবের ছবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ November, ২০২৪

ইসির ব্রিফিংয়ের আগে নামানো হলো শেখ মুজিবের ছবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ November, ২০২৪ |
নতুন কমিশন শপথ নিয়ে নির্বাচন ভবনে আসে পৌনে তিনটার দিকে। সাড়ে তিনটায় সাংবাদিকদের সঙ্গে প্রথম ব্রিফ হওয়ার কথা ছিল। তবে দুপুরের আহারের কারণে কমিশন সভাকক্ষে আসে চারটার দিকে। তার আগেই কর্মচারীরা সভাকক্ষের উত্তর পাশের দেয়াল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বাধীন কমিশনের বিফ্রিং হয়। রোববার (২৪ নভেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের ষষ্ঠ তলার সভাকক্ষে এ ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশনকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। রোববার তারা শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করেন। আগামী পাঁচ বছর এই কমিশন দায়িত্ব পালন করবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)

সাংবাদিকদের বলেন, গায়ের জোরে একতরফা নির্বাচন করতে চাই না। গুরুত্বপূর্ণ সংস্কার শেষ হলেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাগুরায় স্কুল ভবনে তালা ঝুলিয়ে সাঁটানো হল ছাত্রলীগের লিফলেট গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সঠিক সময়ে কাজ হবে, ইনশাআল্লাহ!’ ২১ জেলায় নাশকতা ও প্রাণহানি: সরকার কি নিয়ন্ত্রণ হারাচ্ছে? রাজশাহীতে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার নিষিদ্ধ দলের নেতা রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ