ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড
দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় লঙ্কানদের রেকর্ড জয়
শান্তিতে ফুটবল ম্যাচ দেখতে স্ত্রীকে চেয়ারে বেঁধে বেসমেন্টে ফেলে রাখলেন স্বামী
অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা
ব্রুকের বিশ্বরেকর্ড বৃথা, রেকর্ডবুক তছনছ করে ইংল্যান্ডকে হারাল শ্রীলঙ্কা
বিজেপির জোটে যোগ দিতেই ইউসুফ পাঠানকে জমি উপহার
তিনশ বলে ১৬০, টাইগাররা কি পারবে ৪১ রানে জিততে
হাসানের জোড়া আঘাতের পর বড় সংগ্রহের পথে উইন্ডিজ
দিনের শুরুতেই দুই উইকেট তুলে নিয়েছিলেন হাসান মাহমুদ। তাতে স্বাগতিকদের নাগালের মধ্যে আটকে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়। তবে সে আশায় আপাতত পানি ঢেলে দিয়েছেন জাস্টিন গ্রিভস। ফিফটি করে উইন্ডিজের রানের চাকা সচল করেছেন তিনি। তার দৃঢ়তায় অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৭ উইকেটে ৩৩৬ রান।
অথচ দিনের শুরুতেই হাসান মাহমুদের জোড়া আঘাতে স্বস্তি পেয়েছিল বাংলাদেশ। প্রথম ওভারেই জশুয়া দা সিলভাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন হাসান। ১৪ রান করা দা সিলভা রিভিউ নিয়েও বাঁচতে পারেননি।
নিজের পরের ওভারে আলজারি জোসেফকেও সাজঘরের পথ চেনান হাসান। এই উইকেটে অবশ্য হাসানের চেয়ে ফিল্ডার জাকির হাসান কিঞ্চিত বেশি কৃতিত্ব পাবেন। ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত
এক ক্যাচ নিয়ে জোসেফের ইনিংসের ইতি টানেন জাকির। ৫ উইকেটে ২৫০ রান নিয়ে দিন শুরু করা উইন্ডিজ মুহূর্তেই পরিণত হয় ২৬১/৭। সেখান থেকে স্বাগতিকদের টেনে তোলার চেষ্টা করেছেন গ্রিভস এবং কেমার রোচ। অষ্টম উইকেটে তাদের ৭৫ রানের অবিচ্ছিন্ন জুটিতেই এখন বড় স্কোরের স্বপ্ন দেখছে তারা।