ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
নতুন বেতন কাঠামোতে আরও যেসব সুবিধা পাবেন সরকারি চাকরিজীবীরা
কয়লা খনির ময়লা পানিতে জীবনের রঙিন স্বপ্ন
৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’?
যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক
অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ
গাঢ় নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ, প্যান্ট হবে খাকি
সংরক্ষিত বনের ভেতরে এলজিইডির রাস্তা: বন বিভাগের আপত্তি উপেক্ষা করে অনড় স্থানীয় সংসদ সদস্য
২ দিনের রিমান্ডে ব্যারিস্টার সুমন: থানায় নিরাপত্তা জোরদার
ছাত্রজনতার ওপর হামলার মামলায় হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারি স্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ২ দিনের রিমান্ড মঞ্জুরের পর থানায় নিয়ে আসা হয়েছে।
শুক্রবারে তাকে থানায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লিটন রায়। আগামী রোববার তাকে কারাগারে পাঠানোর কথা রয়েছে।
ব্যারিস্টার সুমনের রিমান্ড ঘিরে থানায় বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া কাউকে থানায় ঢুকতে দেওয়া হচ্ছে না।
কড়া নিরাপত্তায় চলছে সাবেক এমপি সুমনের জিজ্ঞাসাবাদ। এ জন্য থানার প্রবেশপথ ও থানা প্রাঙ্গণে করা নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে বৃহস্পতিবার সুমনের উপস্থিতিতে আদালতে রিমান্ড আবেদন করেন চুনারুঘাট থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা লিটন
রায়। এসময় সুমনের আইনজীবীর পক্ষ থেকে রিমান্ড বাতিল ও জামিন আবেদন করলে জামিন নামঞ্জুর করে ২ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত। প্রসঙ্গত, গত ১৬ জুলাই চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ১১ সেপ্টেম্বর সৈয়দ সায়েদুল হক সুমনসহ ৯৭ আসামির নাম উল্লেখ করে প্রায় ২০০ জনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা করেন চুনারুঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দিন। এছাড়াও হবিগঞ্জের মাধবপুরে সরকারি ডাকবাংলোয় হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ এবং রাজধানীর বনশ্রীতে আন্দোলনের হামলা মামলায়ও তিনি আসামি। এদিকে রিমান্ডের খবরে বিকেলে চুনারুঘাট উপজেলা ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অভিযুক্ত সাবেক এমপি সুমনের কুশপুতুল নিয়ে বিক্ষোভ শেষে তাতে
জুতা নিক্ষেপ করে আগুনে পুড়িয়ে দেন।