দুর্ঘটনার শিকার পূজা চেরি! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৪

দুর্ঘটনার শিকার পূজা চেরি!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৪ |
অভিনেত্রী পূজা চেরির দুর্ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। স্বাভাবিকভাবে প্রশ্ন জাগছে কিভাবে এই সময়ের আলোচিত নায়িকা সঙ্গে দুর্ঘটনা ঘটনা। জানা গেছে, হাইজিনিক টয়লেট নিয়ে একটি সচেতনার ক্যাম্পেইনে অংশ নেন চিত্রনায়ক শাকিব খান। শাকিবের ডাকে সাড়া দিয়ে এ ক্যাম্পেইনে অংশ নেন পূজা চেরি। সেখানে গিয়েই দুর্ঘটনা শিকার হন পূজা চেরি। পূজা ছাড়াও এ ক্যাম্পেইনে আরও উপস্থিত ছিলেন অপি করিম, সিয়াম আহমেদ, পরীমণি, বিদ্যা সিনহা মিম, দীঘি, কোনাল, সালহা খানম নাদিয়া, মিম মানতাসা, শবনম ফারিয়া, সারিকা, সাবরিন, কনা, স্পর্শিয়া, প্রীতম হাসান ও শেহতাজের মতো শোবিজাঙ্গনের জনপ্রিয় সব তারকা। ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে অংশ নিতে একটি নীল রঙের গাউন পরে আসেন পূজা। স্লিভলেস

গাউনের ওড়না এতো বড় ছিল যে তা সামলাতে হিমশিম খেতে হয় পূজাকে। এক সময় চলন্ত সিঁড়ি দিয়ে নেমে আসছিলেন অভিনেত্রী। আর এ সময়ই ঘটে দুর্ঘটনা। চলন্ত সিঁড়িতে আটকে যায় পূজার গাউন ও ওড়না। দুর্ঘটনা থেকে নায়িকাকে রক্ষা করতে সঙ্গে থাকা কয়েকজন ছুটে আসেন। দুর্ঘটনার শিকার পূজা চেরি! কিছুক্ষণ চেষ্টার পর চলন্ত সিঁড়ি থেকে গাউনের অংশকে সরিয়ে নিতে সফল হন তারা। এমন ভিডিও পূজার ভক্তদের মনে শঙ্কা তৈরি করলেও অভিনেত্রী একটুও ভয় পাননি। তবে দুর্ঘটনায় কিছুটা বিচলিত ছিলেন পূজা। পূজার এ দুর্ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পরই নেটিজেন ও ভক্তরা অভিনেত্রীর ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। একজন লিখেছেন, ভাগ্যিস, খারাপ কিছু হয়নি। তবে এমন ড্রেস পরার সময়

সাবধানতা জরুরি। আরেক ভক্ত প্রিয় অভিনেত্রীর ওপর ক্ষোভ প্রকাশ করে লেখেন, যে পোশাক সামলাতে পারেন না, সে পোশাক পরতে যান কেন! বর্তমানে পূজা কোনো সিনেমায় অভিনয় করছেন না। অভিনেত্রী জানিয়েছেন, বিগ বাজেটের ভালো গল্পের সিনেমা ছাড়া অভিনয় করবেন না জনপ্রিয় এ অভিনেত্রী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জ্বালানি সংকট মোকাবেলায় ২ বিলিয়ন ডলার বৈশ্বিক সহায়তা চাইলেন তারেক ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে রাতের মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের শঙ্কা শাপলা চত্বর গণহত্যা মামলায় আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সোহেল রানা ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ভর্তি ২৫ শিশু যাত্রাবাড়ীতে কুপিয়ে তরুণী হত্যা, একই ঘটনায় আহত ৩ বিশ্বকাপের দর্শকদের যাতায়াত খরচ ফিফাকে দেওয়ার দাবি মার্কিন নেতার মহামারিতে পরিণত হাম পরিস্থিতি, সন্নিকটে মানবিক বিপর্যয় জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের নামে দু’বার অর্থ লোপাট: ফারুকীর নেতৃত্বে তুঘলকি দুর্নীতির নতুন মাত্রা জামালপুর জেলে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু: কারা হেফাজতে মৃত্যুর সংখ্যা ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ইঙ্গিত দিচ্ছে তারেক রহমানের আবার ইতিহাস বিকৃতি: ভাসানী মৃত্যুর তিন বছর পর ‘ধানের শীষ’ মার্কা তুলে দিলেন জিয়ার হাতে! আস্থাহীনতার চাপেই আর্থিক খাত: ব্যাংক পুনর্গঠন ও পুঁজিবাজারে অস্থিরতার দ্বৈত সংকট রাজস্ব আদায়ে হিমশিম: ৬ লক্ষ কোটি টাকার উচ্চাভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্য সরকারের; ব্যাবসায়ীদের অপারগতা মাদ্রাসাগুলো হয়ে উঠছে জামায়াত-শিবির সহ উগ্র মৌলবাদী গোষ্ঠির আজ্ঞাবহ যোদ্ধা তৈরির প্রশিক্ষণ কেন্দ্র মামলায় জামিন নেই, দীপু দাস-কে বর্বরভাবে পুড়িয়ে মারা আসামিরা সহজে জামিন পেলেন মধ্যপ্রাচ্যের যুদ্ধে নতুন করে অর্থনৈতিক চাপ: সরকার জরুরি ভিত্তিতে ৩০০ কোটি ডলার ঋণ চাইছে