হোয়াটসঅ্যাপে যুক্ত হলো দারুণ একটি ফিচার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৪

হোয়াটসঅ্যাপে যুক্ত হলো দারুণ একটি ফিচার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৪ |
এবার হোয়াটসঅ্যাপে যুক্ত হলো দারুণ একটি ফিচার। এবার ব্যবহারকারীদের সুবিধার্থে মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজেই টেক্সটে রূপান্তর করা যাবে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ভয়েস মেসেজগুলো টেক্সটে রূপান্তরিত করা যাবে ‘যাতে আপনি যে কোনো কাজ ও কথোপকথন’ বিনা বাধায় চালিয়ে যেতে পারেন। এই ট্রান্সক্রিপ্টগুলো নিজের ডিভাইসে তৈরি হয়। তাই অন্য কেউ, এমনকি হোয়াটসঅ্যাপও আপনার ব্যক্তিগত মেসেজ শুনতে বা পড়তে পারবে না। বর্তমানে ইংরেজি, পর্তুগিজ, স্প্যানিশ, এবং রুশ ভাষা অ্যান্ড্রয়েডে ট্রান্সক্রিপ্ট ফিচার সমর্থন করবে। অপরদিকে আইওএস–এ এই ফিচার ফরাসি, জার্মান, ইতালীয়, জাপানি, কোরিয়ান, তুর্কি, চীনা এবং আরবি ভাষায় ব্যবহার করা যাবে। আর আইওএস ১৭ এবং তার পরবর্তী সংস্করণে ডেনিশ,

ফিনিশ, হিব্রু, মালয়, নরওয়েজীয়, ডাচ, সুইডিশ এবং থাই ভাষার সমর্থন পাওয়া যাবে। হোয়াটসঅ্যাপের সেটিংস অপশন থেকে ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্ট চালু করতে হবে। এরপর চ্যাট সেকশনের এই অপশনটি পাওয়া যাবে। তারপর কোনো একটি ভয়েস মেসেজ টেক্সটে রূপান্তরের জন্য সেটির ওপর চাপ দিয়ে ধরে থাকুন এবং ‘ট্রান্সক্রাইব’ অপশনে ট্যাপ করুন। আগামী সপ্তাহগুলোর মধ্যে নতুন ফিচারটি বিশ্বব্যাপী চালু হবে। ভবিষ্যতে আরও ভাষা এই ফিচারের সঙ্গে যুক্ত করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ