উপস্থাপিকা মৌসুমী মৌকে নায়িকা হওয়ার প্রস্তাব শাকিব খানের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৪

উপস্থাপিকা মৌসুমী মৌকে নায়িকা হওয়ার প্রস্তাব শাকিব খানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৪ |
উপস্থাপক হিসেবে শোবিজাঙ্গনে পরিচিত মুখ মৌসুমী মৌ। উপস্থাপনার পাশাপাশি টুকটাক মডেলিং ও অভিনয় করেছেন তিনি। কাজ করেছেন ছোট পর্দাতে। তবে বড় পর্দায় এখনো কাজ করার সুযোগ হয়নি এই উপস্থাপিকার। বছরখানেক আগেই মৌকে সিনেমায় আসার আহ্বান জানিয়েছিলেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। আরও একবার নায়কের কাছ থেকে বড় পর্দায় আসার প্রস্তাব পেলেন তিনি। মঙ্গলবার (১৯ নভেম্বর) দেশের একঝাঁক তারকাদের অংশগ্রহণে বিশ্ব টয়লেট দিবস উপলক্ষ্যে হাইজিনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্সের ‘টাইলক্স হাইজিনিক আবাস’ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়। যেই অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্বে ছিলেন মৌসুমী মৌ। অনুষ্ঠান চলাকালে ভরা মজলিসে তাকে নায়িকা হওয়ার প্রস্তাব দেন ঢাকাই সুপারস্টার শাকিব খান। শাকিব খান বলেন,

‘মৌ খুব ভালো উপস্থাপনা করে। অনেক সুন্দরভাবে সবকিছু প্রেজেন্ট করে। সে কেন সিনেমা করছে না? তার তো সিনেমা করা উচিত! আমি মৌকে বলবো, তুমি সিনেমাতে এসো। অনেক ভালো করবা।’ অনুষ্ঠান শেষে নায়িকা হওয়ার প্রস্তাবে নিজের অনুভূতি জানিয়ে মৌসুমী মৌ বলেন,‘ শাকিব ভাই ২০১৮ সালেও একবার একটা অনুষ্ঠানে আমাকে সিনেমা করতে বলেছিলেন। তখন আমি অনেকটা নতুন ছিলাম। আমার অতোটা অভিজ্ঞতা ছিল না। চেয়েছিলাম সময় নিয়ে সিনেমা সম্পর্কে জেনে বুঝে তারপর আসবো। এখন আমাদের অনেক ভালো ভালো সিনেমা তৈরি হচ্ছে। সুযোগ পেলে অবশ্যই শাকিব ভাইয়ের সাথে কাজ করবো।’ প্রায় এক দশকের শোবিজ ক্যারিয়ার মৌসুমী মৌয়ের। বর্তমানে সঞ্চালনার পাশাপাশি ছোট পর্দার নাটকেও ব্যস্ত সময় পার

করছেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভুল পথে হেঁটে শিখলেন অভিনেত্রী শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেফতারি পরোয়ানা এপ্রিলে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩১২ কোটি ৭০ লাখ ডলার ৩০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের অবসান চায় ইরান ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, মে মাসে কালবৈশাখী-দাবদাহের শঙ্কা নেতানিয়াহু নয়, ইসরাইলের ভাগ্য নির্ধারণ করছেন ট্রাম্প! হজে বয়সসীমা নিয়ে নতুন ঘোষণা দিল সৌদি সামরিক হুমকির মুখেও সচল মার্কিন-ইরান কূটনৈতিক আলোচনা নগ্ন ভিডিও করে চাঁদা দাবি, পুলিশের ফাঁদে যুবক রেকর্ড দামে বিক্রি হলো মুঘলদের ‘সুপার কম্পিউটার’, যেসব কাজে ব্যবহার হতো এটি হাম ও হামের উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে যা বলল জার্মানি ও ন্যাটো সৌদি আরবে পৌঁছেছেন ৪৩ হাজার ৭৭৩ বাংলাদেশি হজযাত্রী বিএসটিআইয়ের নতুন মহাপরিচালক কাজী ইমদাদুল হক কর্মী ছাঁটাই করে এআই ব্যবহার অবৈধ ঘোষণা করল চীনা আদালত মাছ ধরতে গিয়ে যেভাবে বৃষ্টির লাশ খুঁজে পেলেন জেলে অনন্যা অতীত, নতুন প্রেমে আদিত্য আলোচনার জন্ম দিয়েছে সাবেক আর্জেন্টাইন তারকার ভাইরাল ছবি