চায়না বিষয়ে কঠোর হবে ট্রাম্প প্রশাসন: স্পিকার জনসন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৪

চায়না বিষয়ে কঠোর হবে ট্রাম্প প্রশাসন: স্পিকার জনসন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৪ |
নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন চায়নার বিষয়ে আগ্রাসী অবস্থান নিতে যাচ্ছে। চায়নাকে পুরো বিশ্বের জন্য হুমকি আখ্যা দিয়ে হাউয রিপাবলিকানদের সাপ্তাহিক ব্রিফিংয়ে মঙ্গলবার এই কথা বলেছেন হাউয স্পিকার মাইক জনসন। হাউয স্পিকার মাইক জনসন বলেছেন, দেশের মানুষের জন্য নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অনেক পরিকল্পনা রয়েছে। সেগুলো বাস্তবায়নের জন্য আগ্রাসী ক্যাবিনেট প্রয়োজন। এছাড়া হাউয রিপাবলিকানরা ডনাল্ড ট্রাম্প ও তার মনোনীত ব্যক্তিদের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলেও নিশ্চিত করেন জনসন। স্পিকার আরও বলেন, ‘ট্রাম্প দায়িত্ব নেয়ার প্রথম ১০০ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সময় দেশের সংস্কার করতে নানা পদক্ষেপ নেয়া হবে।‘ এছাড়া আসন্ন প্রশাসনের প্রতি যে সাংবিধানিক দায়িত্ব রয়েছে, সেনেট সেই দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করবে

বলে প্রত্যাশা রয়েছে তার। স্পিকার মনে করেন, নির্বাচনের ট্রাম্পের জয় এবং হাউয ও সেনেটে নিয়ন্ত্রণ নিশ্চিতের মধ্য দিয়ে রিপাবলিকান পার্টি দেশকে রক্ষার একটি সুযোগ পেয়েছে। নতুন প্রশাসনের চায়না নীতি বিষয়ে জানতে চাইলে স্পিকার বলেন, ‘চায়না শুধু অ্যামেরিকার না, পুরো বিশ্বের জন্য হুমকি, তাই তাদের মোকাবিলা করার ক্ষেত্রে আক্রমণাত্মক পদক্ষেপের কোনো বিকল্প নেই।‘ এদিকে হাউয মেজোরিটি হুইপ টম এমার বর্তমান বাইডেন প্রশাসনের উন্মুক্ত সীমান্ত নীতিমালার সমালোচনা করে বলেন, ‘তাদের কারণেই অবৈধ অভিবাসীদের হাতে দেশের মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।‘ দেশের মানুষ এই প্রশাসনের অত্যাচার সহ্য করতে না পেরে ৫ নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে জয়যুক্ত করেছেন তিনি দাবি করেন তিনি। হাউয মেজোরিটি লিডার স্টিভ স্ক্যালিস

জানান, রিপাবলিকান পার্টি সেনেট ও হাউযে নিয়ন্ত্রণ নেয়ায়, তারা এখন নিজেদের মতো করে নীতিমালা তৈরি করবেন এবং হোয়াইট হাউযে বসে ট্রাম্প সেগুলো বাস্তবায়ন করবেন।‘

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি, বাড়ছে বড় ঋণের ঝুঁকি বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা ‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক আগাম ঘোষণা দিয়েই রামুতে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন রপ্তানি আয়ের ধারাবাহিক পতনের মধ্যেই ১৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য সরকারের বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: বিপুল ব্যয়ে নির্মিত ড্রেন ভেঙে পড়ল ৭ দিনেই, দায় চাপল মিস্ত্রিদের ঘাড়ে রবীন্দ্র সরোবরে বর্ষামঙ্গল উদযাপন: গান-কবিতা-নৃত্যে মুখরিত হলো ধানমন্ডি ভারতীয় সন্দেহে বিজিবি গাড়ি বহরের উপর আক্রমণে নিহত সন্ত্রাসীরা স্থান পেলো জুলাই শহিদ গেজেটে টানা দুই অর্থবছর প্রবৃদ্ধি ৩% এর নীচে থাকলেও কোটিপতি বেড়েছে মোট ১৯,৩৫৬ জন সংসদ, রাজনৈতিক কর্মকাণ্ড কোথাও ঠাঁই না পেয়ে ১১ দলীয় জোট ছাড়ছেন ইসলামিক দলগুলো সারাদেশে ফ্যামিলি কার্ডের নিয়োগে চরম অনিয়ম: রাজনৈতিক প্রভাব ও বহিরাগতদের দাপটে প্রশ্নবিদ্ধ পরীক্ষা পদার্থবিজ্ঞানের পর রসায়ন পরীক্ষাতেও বিপর্যয়: ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল! শিক্ষার্থীদের সাথে এ কেমন তামাশা? চট্টগ্রাম রেলওয়েতে ছাত্রদল নেতার মাস্তানি, বখরা না পেয়ে দপ্তরে হামলা, প্রকৌশলী লাঞ্ছিত বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: রংপুরে নির্মাণের ১৫ দিনেই সড়কে ফাটল, উঠে গেছে কার্পেটিং প্রশাসনকে দলীয়করণে অতীতের সকল রেকর্ড ভাঙ্গলো বিএনপি