তাদেরটা সামনে আসে না, আমাদেরটা আসে- মৌসুমী হামিদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৪

তাদেরটা সামনে আসে না, আমাদেরটা আসে- মৌসুমী হামিদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৪ |
এ বছরেই বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। চলতি বছর ১২ জানুয়ারি ভালোবেসে লেখক- নির্মাতা আবু সাইয়িদ রানার সঙ্গে ঘর বেঁধেছেন। বিয়ের বছর না পেরোতেই হঠাৎ অভিনেত্রীর মুখে শোনা গেল বিচ্ছেদের কথা। এ নিয়ে বেশ মুখরোচক আলোচনাও চলছে। সম্প্রতি একটি গণমাধ্যমে মৌসুমী হামিদ কথা বলেছেন সংসার নিয়ে। তার মতে, 'সংসার করাটা খুব সহজ। ভালোবাসার মানুষের সঙ্গে যদি বোঝাপড়াটা সুন্দর হয়, তাহলে সংসার পানির মতো সহজ হয়ে যায়।' সেই সঙ্গে তিনি বলেন, তার সংসার খুব ভালো যাচ্ছে। বেশ কিছু অনলাইনের সেই খবরগুলো যখন পড়ছিলেন, ঠিক সেই মুহূর্তেই কথা হয় এই অভিনেত্রীর সঙ্গে। কণ্ঠ শুনে অনুমান, খবরটি দেখে ভেঙে পড়েছেন। জানান, বিয়ের এক বছর

হয়নি। এর মধ্যে বিবাহবিচ্ছেদের মনগড়া খবর! মন খারাপ করে বললেন, ‘এই খবর যদি আমার শ্বশুরবাড়ির লোক দেখে, আত্মীয়স্বজন দেখে, তাহলে কী ভাববে?’ তার কথায়, 'আমরা প্রতিটি মানুষ আলাদা। কারো ব্যক্তিগত জীবনে যদি ঝড় আসে সেটা সবার সঙ্গে মিলিয়ে ফেলা একেবারেই উচিত না। শুধু আমাদের শিল্পীদের মধ্যে ডিভোর্স হয় এমন না। আমার মনে হয়, এখন মিডিয়ার মানুষের চেয়ে বাইরের মানুষের ডিভোর্স বেশি হয়। তাদেরটা সামনে আসে না, আমাদেরটা আসে।'

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভুল পথে হেঁটে শিখলেন অভিনেত্রী শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেফতারি পরোয়ানা এপ্রিলে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩১২ কোটি ৭০ লাখ ডলার ৩০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের অবসান চায় ইরান ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, মে মাসে কালবৈশাখী-দাবদাহের শঙ্কা নেতানিয়াহু নয়, ইসরাইলের ভাগ্য নির্ধারণ করছেন ট্রাম্প! হজে বয়সসীমা নিয়ে নতুন ঘোষণা দিল সৌদি সামরিক হুমকির মুখেও সচল মার্কিন-ইরান কূটনৈতিক আলোচনা নগ্ন ভিডিও করে চাঁদা দাবি, পুলিশের ফাঁদে যুবক রেকর্ড দামে বিক্রি হলো মুঘলদের ‘সুপার কম্পিউটার’, যেসব কাজে ব্যবহার হতো এটি হাম ও হামের উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে যা বলল জার্মানি ও ন্যাটো সৌদি আরবে পৌঁছেছেন ৪৩ হাজার ৭৭৩ বাংলাদেশি হজযাত্রী বিএসটিআইয়ের নতুন মহাপরিচালক কাজী ইমদাদুল হক কর্মী ছাঁটাই করে এআই ব্যবহার অবৈধ ঘোষণা করল চীনা আদালত মাছ ধরতে গিয়ে যেভাবে বৃষ্টির লাশ খুঁজে পেলেন জেলে অনন্যা অতীত, নতুন প্রেমে আদিত্য আলোচনার জন্ম দিয়েছে সাবেক আর্জেন্টাইন তারকার ভাইরাল ছবি