গাজায় ত্রাণবাহী শতাধিক ট্রাকে লুটপাট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৪

গাজায় ত্রাণবাহী শতাধিক ট্রাকে লুটপাট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৪ |
গাজায় প্রবেশের পর ১০৯টি ট্রাকের একটি ত্রাণবহরে সহিংস লুটপাট হয়েছে। শনিবার এ ঘটনায় ৯৮টি ট্রাক খোয়া গেছে। গাজায় ১৩ মাসের যুদ্ধে লুটপাটের সবচেয়ে বাজে ঘটনাগুলোর এটি একটি। ফিলিস্তিনিদের জন্য কাজ করা জাতিসংঘ ত্রাণ সংস্থা (ইউএনআরডব্লিউএ) সোমবার একথা জানিয়েছে। ইউএনআরডব্লিউএ এর ঊর্ধ্বতন জরুরি ত্রাণ বিষয়ক কর্মকর্তা লুইস ওয়াটারিজ বলেছেন, তাদের সংস্থার খাবারসহ বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) দেওয়া খাবার ওই ট্রাকের বহরে করে নিয়ে যাওয়া হচ্ছিল। খাদ্যবাহী এ ট্রাক বহরকে স্বল্প সময়ের নোটিশে কেরেম শালোম সীমান্ত ক্রসিং থেকে একটি অপরিচিত পথ ধরে যাওয়ার নির্দেশ দেয় ইসরাইল। তারপরেই ট্রাকের বহরে লুটপাট হয়। তিনি বলেন, এ ঘটনা দক্ষিণ ও মধ্য গাজায় ত্রাণ পৌঁছানোর জন্য সেখানে প্রবেশের গুরুতর চ্যালেঞ্জ

সামনে নিয়ে এসেছে। লুটপাটের সময় মানুষজন আহত হওয়ার ঘটনাও ঘটেছে বলে জানান ওয়াটারিজ। পরিস্থিতির ভয়াবহতার কথা উল্লেখ করে তিনি বলেন, অবিলম্বে কিছু করা না গেলে গাজায় মারাত্মক খাদ্য সংকট দেখা দেবে। এতে ত্রাণ সাহায্যের ওপর নির্ভর করে বেঁচে থাকা ২০ লক্ষাধিক মানুষের জীবন আরও বিপন্ন হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আকুর বড় অঙ্কের বিল দিয়েও ৩৪ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ যেসব ভুলের কারণে ইরান যুদ্ধে হারতে বসেছে যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪০৯ ‘এই কাঁদুনেরা ফ্যাসিস্ট জামানায় নির্যাতনে উৎসাহ জোগাত’ যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিল ইরান ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরাইল ট্রাম্পের হাতে কি এলিয়েনদের গোপন তথ্য? বিশ্বজুড়ে তোলপাড় করা দাবি বিজ্ঞানীর আদালতে বিচারকের সামনে নারী বিচারপ্রার্থীর বিষপান দেশের ১৮ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস সুপ্রিম কোর্ট বার নির্বাচন ১৩ ও ১৪ মে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে নেতৃত্বে ব্যাপক রদবদল ঢাবি প্রক্টরের পদত্যাগ বিষমাখা আম-লিচুতে সয়লাব বাজার আপিল বিভাগে আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই ভাগ না পেয়ে কাজ বন্ধ করলেন এমপি চাঁদ! মিরপুর স্টেডিয়ামের ফ্লাডলাইটে আগুন বাংলাদেশের কোচ হয়ে আসছেন সেই ক্রিস কোলম্যান? বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম ৬ গাড়ি আর শতকোটি টাকা ফিক্সড ডিপোজিট ছাড়াও বিজয়ের যত সম্পত্তি