ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ: বিএনপি নেতা নিহত, আহত শতাধিক
তিনজনকে আহত করা চিতা বাঘের গন্তব্য অজানা
বিএনপি নেতা আরাফাত রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে সরকারি জায়গা দখলচেষ্টার অভিযোগ
রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ লাশ দাফন, বেড়ে চলেছে সংখ্যা
সুনামগঞ্জে এক বছরে অন্তত ১৫ ছাত্র মাদ্রাসার মুহতামিমের ধর্ষণের শিকার, ধামাচাপার চেষ্টা স্থানীয় মাওলানাদের
সীতাকুণ্ডে বিএনপি কর্মীরা কুপিয়ে হত্যা করল আওয়ামী লীগ কর্মীকে
যুবলীগ নেতা ছেলেকে জ্যান্ত পুড়িয়ে হত্যাচেষ্টা, মামলা করতে গিয়ে ৬৮ বছরের বৃদ্ধা মা বিএনপি অফিস ভাঙার মামলায় কারাগারে!
টেকনাফে বিপুল ইয়াবা জব্দ
কক্সবাজার টেকনাফের শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে দুই লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
সোমবার (১৮ নভেম্বর) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।
খন্দকার মুনিফ তকি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকা দিয়ে মাদক পাচার হবে। সোমবার সকাল সাড়ে ৯টায় কোস্টগার্ড পূর্ব জোন অধীনের বিসিজি আউটপোস্ট শাহপরীর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ইঞ্জিনচালিত বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ডের সদস্যরা বোটটিকে থামার সংকেত দিলে তা অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সাবরাং খুরের মুখ সংলগ্ন সমুদ্র চরে আটকে
যায় এবং বোটে থাকা দুজন মাদককারবারি সাঁতার কেটে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা তল্লাশি চালিয়ে দুই লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়। তিনি আরও বলেন, জব্দ করা ইয়াবা পরবর্তী আইনিব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
যায় এবং বোটে থাকা দুজন মাদককারবারি সাঁতার কেটে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা তল্লাশি চালিয়ে দুই লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়। তিনি আরও বলেন, জব্দ করা ইয়াবা পরবর্তী আইনিব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।






