ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, আহত ৫০ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, আহত ৫০

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৪ |
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা বিএনপির দুগ্রুপের সংঘর্ষে অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন। সোমবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদরের প্রতাপগঞ্জ বাজারের মুসা মার্কেটের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহতরা হলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জালাল উদ্দিন বাদল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুছা হায়দার, বিএনপির কর্মী অরুণ মিয়া, ফুলমিয়া, দানু মিয়া, কেশ পদ দাস। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন আগামী ২০ নভেম্বর বুধবার বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই সম্মেলন বাতিলের দাবিতে গণমিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে বিএনপির ও অঙ্গসংগঠনের একটি অংশ। সোমবার

দুপুরে উপজেলা সদরের মাতুর বাড়ির মোড় থেকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম এ খালেক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ড. সাইদুজ্জামান কামালের নেতৃত্বে একটি মিছিল হচ্ছিল। মিছিলটি প্রতাপগঞ্জ বাজারের কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশের অনুসারী উপজেলা বিএনপির সদস্য সচিব এ কে এম মুসার মালিকানাধীন মার্কেটের সামনে দিয়ে যাওয়ার সময় দুগ্রুপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ায় ৫০ জনের বেশি নেতাকর্মী আহত হয়। বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মোরশেদ আলম চৌধুরী বলেন, আগামী ২০ নভেম্বর বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুপক্ষ সংঘর্ষ জড়ায়। খবর পেয়ে পুলিশ

ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিছু দোকানে আগুন লাগিয়েছে। সংঘর্ষে ৫০ জনের মতো আহত হয়েছেন। বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। আসলে অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম