ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
পাকিস্তানে পুলিশ ফাঁড়ি উড়িয়ে দিলো অজ্ঞাত পক্ষ, ১৫ পুলিশ সদস্য নিহত
ফ্যাক্ট চেক: ‘ভারতে হিন্দুরা মসজিদে বাদ্যযন্ত্র বাজাচ্ছে’ দাবিটি গুজব, ঘটনাস্থল বাংলাদেশ
যেসব ভুলের কারণে ইরান যুদ্ধে হারতে বসেছে যুক্তরাষ্ট্র
যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিল ইরান
ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান
নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরাইল
ট্রাম্পের হাতে কি এলিয়েনদের গোপন তথ্য? বিশ্বজুড়ে তোলপাড় করা দাবি বিজ্ঞানীর
জাতিসংঘ থেকে ইসরায়েলকে বহিষ্কারের আহ্বান ইন্দোনেশিয়ার
ইসরায়েলের সদস্যপদ বাতিলের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ইন্দোনেশিয়া। দেশটির বার্তা সংস্থা আনতারা জানিয়েছে, ইন্দোনেশিয়ার জনপ্রতিনিধি পরিষদ আন্তঃসংসদীয় সহযোগিতা কমিটি (ডিপিআর আরআই) এ আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে ডিপিআর আরআইয়ের চেয়ারপারসন মারদানি আলী সেরা বলেন, জাতিসংঘ থেকে ইসরায়েলকে বহিষ্কার করুন। কারণ ইসরায়েলি সামরিক বাহিনী পরিচালিত গণহত্যা অব্যাহত রয়েছে এবং আরও বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে।
তিনি বলেন, শান্তি, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা এবং আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর দেওয়া জাতিসংঘ সনদ লঙ্ঘন করেছে ইসরায়েল।
তিনি আরও বলেন, জাতিসংঘ সনদে বলা হয়েছে, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা, বিভিন্ন জাতির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তি করাই জাতিসংঘের মূল লক্ষ্য। সুতরাং জাতিসংঘের জন্য সিদ্ধান্ত নেওয়ার
সময় এসেছে, ইসরায়েলকে বহিষ্কার করা এবং আমরা ইসরায়েলকে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন করতে সম্মত হয়েছি। এর আগে আরব লীগ-ওআইসি শীর্ষ সম্মেলনে জাতিসংঘে ইসরায়েলের সদস্যপদ বাতিলের প্রস্তাব জারি করা হয়েছে। ইন্দোনেশিয়া ও অন্যান্য দেশ ইসরায়েলকে বহিষ্কারের জন্য দৃঢ়ভাবে অনুরোধ করেছে।