বিশ্বব্যাপী ফ্যাশন আইকন ৮০ বছরের দাদির নতুন জীবনের গল্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৪

বিশ্বব্যাপী ফ্যাশন আইকন ৮০ বছরের দাদির নতুন জীবনের গল্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৪ |
মানুষের জীবনের শেষ অধ্যায়েও যে নতুন সম্ভাবনা ও উজ্জ্বলতা আবিষ্কার করা সম্ভব তার এক অনন্য উদাহরণ হলেন জাম্বিয়ার এক গ্রামাঞ্চলের বাসিন্দা, ৮০ বছরের বেশি বয়সী দাদি মার্গারেট চোলা।তিনি ইন্টারনেটে এখন "লিজেন্ডারি গ্ল্যামা" নামে পরিচিত।তার অনন্য ফ্যাশন স্টাইল এবং প্রাণবন্ত ব্যক্তিত্ব আজ ২,২৫,০০০ ইনস্টাগ্রাম অনুসারীর হৃদয়ে তিনি অনন্য স্থান করে নিয়েছেন। ২০২৩ সালে চোলার নাতনি ডায়ানা কুম্বা,যিনি একজন পেশাদার স্টাইলিস্ট এবং নিউ ইয়র্ক সিটিতে বসবাস করেন এবং এই উদ্যোগটি শুরু করেন ও নাম দেওয়া হয় "গ্র্যানি সিরিজ"।ডায়ানা তার বাবার মৃত্যুর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জাম্বিয়া গিয়েছিলেন তখন ডায়ানা তার নিজের সাজগোজের পোশাকগুলো দাদিকে পরাতে চাইলে দাদি সম্মত হন এই মজার উদ্যোগে। মার্গারেট

চোলার প্রথম ফ্যাশন ফটোশুট ছিল একটি সিলভার রঙের প্যান্টসুটে,যা সম্পূর্ণ নতুন কিছু ছিল তার জন্য।এরপর ডায়ানা তার দাদিকে বিভিন্ন আধুনিক এবং ঐতিহ্যবাহী পোশাকে সাজিয়ে তুলতে শুরু করেন।প্রতিটি ছবি তার দাদির গ্রাম্য খোলা মাঠ, গাছগাছালি এবং বাড়ির আশেপাশে তোলা হয়। ২০২৪ সালের এপ্রিল মাসে এই সিরিজটি ভাইরাল হয়ে যায়, যখন মার্গারেট চোলার একটি ছবি একটি লাল অ্যাডিডাস ড্রেস, সোনালী গহনা, এবং একটি ঝলমলে মুকুট পরে পোস্ট করা হয়।কয়েক ঘণ্টার মধ্যেই হাজার হাজার লাইক এবং মন্তব্য আসে। মার্গারেটের ফ্যাশন স্টাইল মূলত রঙিন,সাহসী এবং আধুনিকতার সাথে ঐতিহ্যের মিশেলে গড়ে উঠেছে।তার প্রিয় সাজের মধ্যে রয়েছে জিন্স, একটি গ্রাফিক টি-শার্ট, এবং একটি সোনালী চুলের উইগ।এই

উদ্যোগটি শুধু মার্গারেট চোলার জীবনে আনন্দ এবং নতুন অভিজ্ঞতা সাথে নাতনি ডায়ানার সঙ্গে তার সম্পর্ককেও গভীর করেছে। মার্গারেট চোলা বলেন, "জীবনে ভুল হতেই পারে। কিন্তু তা নিয়ে আফসোস না করে ভবিষ্যৎ পরিবর্তনের দিকে মন দিতে হবে।বয়স কেবল একটি সংখ্যা,এবং যেকোনো সময় নতুন করে জীবন শুরু করা সম্ভব। তথ্যসূত্র : বিবিসি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা অস্ট্রেলিয়ায় উগ্রবাদে জড়িত সন্দেহে বুলবুলপুত্রের বিরুদ্ধে তদন্ত: ইহুদি-খ্রিস্টান বিদ্বেষ প্রসারে আজহারির সাথে সম্পৃক্ততার অভিযোগ ‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ ঈদের আগেই বিদ্যুৎ সংকটে চামড়া শিল্পনগরী: রপ্তানি বিপর্যয়ের শঙ্কায় ট্যানারি মালিকরা লাইসেন্স নবায়ন নামঞ্জুর, তবুও বিটিআরসির ছত্রছায়ায় চুটিয়ে চলছে মেট্রোনেটের ব্যবসা! আবারও ভুয়া শহীদ ও ভুয়া জুলাইযোদ্ধার নাম তালিকায়, ব্যাপক ঘাপলা-অনিয়মের সন্ধান “হাম হলে আয়ু বাড়ে”—স্বাস্থ্যমন্ত্রীর বেপরোয়া মন্তব্যে ক্ষোভ, নেপথ্যে ইউনূস-নুরজাহানের টিকা ব্যর্থতা ধামাচাপার চেষ্টা? ইউনূসের স্বাক্ষরিত মার্কিন বাণিজ্য চুক্তিঃ অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম ছাড়, অথচ সবচেয়ে বেশী শর্ত পাকিস্তানে পুলিশ ফাঁড়ি উড়িয়ে দিলো অজ্ঞাত পক্ষ, ১৫ পুলিশ সদস্য নিহত ‘এটা তোমার জন্য বাবা’, দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে উরবিলের বিশেষ উদযাপন ক্ষমতায় থাকা আর ক্ষমতা চর্চা করা এক কথা নয় ফ্যাক্ট চেক: ‘ভারতে হিন্দুরা মসজিদে বাদ্যযন্ত্র বাজাচ্ছে’ দাবিটি গুজব, ঘটনাস্থল বাংলাদেশ ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি বন্ধ না হলে কঠোর প্রতিরোধ, হুঁশিয়ারি ছাত্রদলের ট্টগ্রামে বার নির্বাচন: আওয়ামীপন্থি আইনজীবীদের বাধাদান: জেএমবিএফ-এর নিন্দা, জাতিসংঘ-ইইউর হস্তক্ষেপ দাবি আকুর বড় অঙ্কের বিল দিয়েও ৩৪ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ যেসব ভুলের কারণে ইরান যুদ্ধে হারতে বসেছে যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪০৯ ‘এই কাঁদুনেরা ফ্যাসিস্ট জামানায় নির্যাতনে উৎসাহ জোগাত’ যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিল ইরান ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান