আইপিএল নিলামে নাম দিলেন বাংলাদেশের এক ডজন ক্রিকেটার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৪

আইপিএল নিলামে নাম দিলেন বাংলাদেশের এক ডজন ক্রিকেটার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৪ |
বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে খেলতে মুখিয়ে থাকে বিশ্বের নামীদামী ক্রিকেটাররা। অনেক সময় জাতীয় দলের খেলাকে উপেক্ষা করেও ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত থাকেন ক্রিকেটাররা। কেননা, আইপিএলে যেমন আছে অর্থের ঝনঝনানি তেমনি রাতারাতি তারকা খ্যাতিও মিলে। কদর বাড়ে বাকি ফ্র্যাঞ্চাইজি লিগেও। তবে আইপিএলে বাংলাদেশি ক্রিকেটাররা বরাবরই থেকেছেন উপেক্ষিত। ফ্র্যাঞ্চাইজি এই লিগটিতে সাকিব আল হাসান আর মুস্তাফিজুর রাহমান ছাড়া থিতু হতে পারেননি আর কেউ। যদিও আইপিএলে খেলতে প্রতিবারই নিলামে নাম দেন অনেকেই। আসন্ন আইপিএলের মেগা নিলামেও নাম দিয়েছেন বাংলাদেশের এক ডজন ক্রিকেটার। এবারের নিলামে মোট ১ হাজার ৫৭৪ জন ক্রিকেটার নাম জমা দিয়েছিলেন। সেখান থেকে ৫৭৪ জনকে চূড়ান্ত তালিকায় রেখেছে আইপিএল কর্তৃপক্ষ। এই

চূড়ান্ত তালিকায় বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন ১২ জন ক্রিকেটার। যদিও নাম জমা দিয়েছিলেন ১৩ জন বাংলাদেশি। সেখান থেকে একজন চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন। ৫৭৪ জনের ক্রিকেটারের মধ্যে ভারতের আছেন ৩৬৬ জন ক্রিকেটার আর বিদেশী ক্রিকেটার ২০৮ জন, যার মধ্যে সহযোগী দেশ থেকে আছেন ৩ জন। নিলামের ক্রিকেটারদের মধ্যে ৩১৮ জন ভারতীয় ও ১২ জন বিদেশি ক্রিকেটার এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। নিলাম থেকে সর্বোচ্চ ২০৪ জন ভারতীয় ও ৭০ জন বিদেশি ক্রিকেটারের দল পাওয়ার সুযোগ রয়েছে। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্য মুস্তাফিজুর রহমানের, যিনি সবশেষ আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। নিলামে ১ কোটি রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে নাম দিয়েছেন

মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএল ভিত্তিমূল্য ২ কোটি রুপি: মুস্তাফিজুর রহমান। ১ কোটি রুপি: সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ এবং তাসকিন আহমেদ। ৭৫ লাখ রুপি: রিশাদ হোসেন, লিটন দাস, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লালপরী খ্যাত জেনিফার রাজকুমার হারলেন আগাবাড়ি মেস নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু ভূমিকম্পে কারাকাসের ক্ষয়ক্ষতি এত বেশি কেন কার্গো জাহাজে আঘাতের জবাবে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা লেবানন থেকে ‘শর্তহীনভাবে’ ইসরায়েলের সৈন্য প্রত্যাহার করতে হবে: হিজবুল্লাহ নেতা ১১ মাসে সংশােধিত এডিপির অর্ধেকও বাস্তবায়ন হয়নি ওজন কমাতে গ্রিন টি, মাচা টি নাকি লিকার চা- কোনটি বেশি কার্যকর? মুচলেকায় ছাড়া পেলেও এমপিপুত্রের বিরুদ্ধে তদন্ত চলবে: ডিবি নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫৮৯, আহত প্রায় ৩ হাজার