অস্ট্রিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৪

অস্ট্রিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৪ |
অস্ট্রিয়ায় শনিবার থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে রাশিয়া। এই সিদ্ধান্ত ইউরোপে তাদের সবশেষ যেসব দেশে গ্যাস সরবরাহ রয়েছে সেখানে দ্রুত ইতি টানার ইঙ্গিত দিচ্ছে মস্কো। এই স্থগিতাদেশের ফলে রাশিয়া এখন শুধু হাঙ্গেরি ও স্লোভাকিয়ায় উল্লেখযোগ্য গ্যাস সরবরাহ করবে। যদিও ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর আগে ইউরোপীয় ইউনিয়নের মোট গ্যাস চাহিদার ৪০ শতাংশ মেটাতো রাশিয়া। পশ্চিম ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়া থেকে গ্যাস আমদানি শুরু করেছিল অস্ট্রিয়া। এই জন্য ১৯৬৮ সালে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে একটি গ্যাস চুক্তি স্বাক্ষর করেছিল দেশটি। এই চুক্তি সোভিয়েত ইউনিয়নের চেকোস্লোভাকিয়ায় আক্রমণের কয়েক মাস আগেই হয়। তবে এ বছর রাশিয়ার গ্যাজপ্রম এবং অস্ট্রিয়ার ওএমভি-এর মধ্যে একটি

চুক্তিগত বিরোধের কারণে এই সম্পর্কের সমাপ্তি ঘটবে। মধ্য ইউরোপীয় গ্যাস হাব প্ল্যাটফর্মে এক নোটিশে ওএমভি জানিয়েছে, গ্যাজপ্রমের তরফ থেকে তাদের বলা হয়েছে, শনিবার থেকে সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। তবে এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে গ্যাজপ্রম। ইউরোপের কয়েকটি দেশ যারা এখনো রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরশীল তাদের একটি অস্ট্রিয়া। কারণ এই মহাদেশের বাকি দেশগুলো ইউক্রেনে রুশ আক্রমণের পর থেকে রাশিয়ার কাছ থেকে গ্যাস আমদানি পুরোপুরো কমিয়ে দেয়। ওএমভি জানিয়েছে, তারা রাশিয়ার গ্যাস বন্ধ করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। জার্মানি, ইতালি ও নেদারল্যান্ডসের মাধ্যমে আমদানি করা গ্যাসের মাধ্যমে তারা এখনো গ্রাহকদের গ্যাস সরবরাহ করতে পারবে। সূত্র: রয়টার্স

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আকুর বড় অঙ্কের বিল দিয়েও ৩৪ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ যেসব ভুলের কারণে ইরান যুদ্ধে হারতে বসেছে যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪০৯ ‘এই কাঁদুনেরা ফ্যাসিস্ট জামানায় নির্যাতনে উৎসাহ জোগাত’ যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিল ইরান ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরাইল ট্রাম্পের হাতে কি এলিয়েনদের গোপন তথ্য? বিশ্বজুড়ে তোলপাড় করা দাবি বিজ্ঞানীর আদালতে বিচারকের সামনে নারী বিচারপ্রার্থীর বিষপান দেশের ১৮ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস সুপ্রিম কোর্ট বার নির্বাচন ১৩ ও ১৪ মে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে নেতৃত্বে ব্যাপক রদবদল ঢাবি প্রক্টরের পদত্যাগ বিষমাখা আম-লিচুতে সয়লাব বাজার আপিল বিভাগে আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই ভাগ না পেয়ে কাজ বন্ধ করলেন এমপি চাঁদ! মিরপুর স্টেডিয়ামের ফ্লাডলাইটে আগুন বাংলাদেশের কোচ হয়ে আসছেন সেই ক্রিস কোলম্যান? বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম ৬ গাড়ি আর শতকোটি টাকা ফিক্সড ডিপোজিট ছাড়াও বিজয়ের যত সম্পত্তি