কপ-২৯ এর সাফল্য নির্ভর করবে আর্থিক সহায়তার লক্ষ্যে একমত হলে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ November, ২০২৪

কপ-২৯ এর সাফল্য নির্ভর করবে আর্থিক সহায়তার লক্ষ্যে একমত হলে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ November, ২০২৪ |
দ্রুত পরিবর্তনশীল জলবায়ু মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করতে ধনী দেশ প্রতি বছর কমপক্ষে ১ ট্রিলিয়ন ডলার সরবরাহ করে আর্থিক লক্ষ্যমাত্রার বিষয়ে একমত হতে পারে কিনা তার উপর এই বছরের জলবায়ু সম্মেলনের সাফল্য নির্ভর করে। এ সম্মেলনের বিশেষজ্ঞদের স্বাধীন প্যানেলের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে দেশগুলোকে প্রতি বছর ৬ ট্রিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে হবে, অন্যথায় ভবিষ্যতে আরও বেশি অর্থ প্রদানের ঝুঁকি নিতে হবে। গত বৃহস্পতিবার আর্জেন্টিনা তাদের প্রতিনিধি দল প্রত্যাহারের ঘোষণা দেয়। আর আলোচনায় তেল, গ্যাস ও কয়লার স্বার্থের উপস্থিতিও দীর্ঘদিন ধরে বিতর্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। আজ শুক্রবার, কিক দ্য বিগ পলিউটার্স আউট (কেবিপিও) জোটের কর্মীরা বলেন, জাপান তার প্রতিনিধি

দলের অংশ হিসাবে কয়লা জায়ান্ট সুমিতোমোর কর্মচারীদের নিয়ে এসেছিল, কানাডায় তেল উৎপাদক সানকোর এবং ট্যুরমালাইন অন্তর্ভুক্ত ছিল এবং ইতালি শক্তি জায়ান্ট এনি এবং এনেলের কর্মচারীদের নিয়ে এসেছিল। কেবিপিও জানায়, আলোচনার আনুষ্ঠানিক উপস্থিতির তালিকায় ১ হাজার ৭৭০ জনেরও বেশি জীবাশ্ম জ্বালানি তদবিরকারী রয়েছেন। শীর্ষস্থানীয় একদল জলবায়ু কর্মী সতর্কতাবাণী করে বএলন, 'বৈশ্বিক জলবায়ু প্রক্রিয়া দখল হয়ে গেছে এবং এটি আর উদ্দেশ্য পূরণের উপযোগী নয়। তারা আরও বলেন, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, জাতিসংঘের সাবেক জলবায়ু বিষয়ক প্রধান ক্রিস্টিনা ফিগুয়েরেস এবং শীর্ষস্থানীয় জলবায়ু বিজ্ঞানীরা স্বাক্ষরিত এক চিঠিতে জলবায়ু আলোচনায় জরুরি ভিত্তিতে পরিবর্তন আনার আহ্বান জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান