তোফায়েল আহমেদের ভাতিজা সাবেক এমপি মুকুল গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৪

তোফায়েল আহমেদের ভাতিজা সাবেক এমপি মুকুল গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৪ |
আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ সাবেক মন্ত্রী তোফায়েল আহমদের ভাতিজা ও ভোলা-২ আসনের (দৌলতখান-বোরহানউদ্দিন) সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব ২- এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই মিরপুর এলাকায় নাহিদুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি আলী আজম মুকুল। আলী আজম পারিবারিকভাবে রাজনীতির সঙ্গে জড়িত। তিনি দৌলতখান পৌরসভার মেয়র ছিলেন। ২০১৪ সালের সাধারণ নির্বাচনে আলী আজম প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় ও তৃতীয় দফায় সংসদ সদস্য নির্বাচিত হন। সরকারি

চাকরিতে কোটা সংস্কার নিয়ে ছাত্রদের আন্দোলনের তোপের মুখে পড়ে গত ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই একের পর এক গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগের মন্ত্রী-এমপি ও শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা। তারই ধারাবাহিকতায় বুধবার গ্রেপ্তার হলেন ভোলা-২ (দৌলতখান ও বোরহানউদ্দিন) আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রাইভেসি ঝুঁকিতে মেটার নতুন উদ্যোগ কারখানা থেকে বিশ্বকাপ, হার না মানা এক ‘সুপার সাব’ উনদাভ রাফিনিয়ার পজিশনে কাকে পছন্দ আনচেলত্তির? জার্মানির ফুটবলীয় সৌজন্যবোধ নিয়ে প্রশ্ন আইভরিকোস্ট কোচের কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত, সবাই সিলেটের বাসিন্দা হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ ইরানকে জয়ী বলছে ৯২% ইসরায়েলি, ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বেও সমর্থন পুলিশকে যুবলীগ নেতার হুমকি — ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ ধর্ষণ মামলায় গ্রেপ্তার সেই শিবির নেতা ২ দিনের রিমান্ডে গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে রাউন্ড অব ৩২ নিশ্চিত করল জার্মানি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি-জনতা ‎ নতুন বেতন কাঠামোতে আরও যেসব সুবিধা পাবেন সরকারি চাকরিজীবীরা আল্লাহ মানুষের সঙ্গে যে ৫ ওয়াদা করেছেন পুলিশের বিশেষ অভিযানে নারীসহ গ্রেফতার ১৭ কয়লা খনির ময়লা পানিতে জীবনের রঙিন স্বপ্ন জনতার ক্ষোভের মুখে আ.লীগ নেতাকে নিতে পারল না পুলিশ বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার!