ইরানে ইসরাইল-সংশ্লিষ্ট ৪ সন্ত্রাসী নিহত, আটক ১২ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৪

ইরানে ইসরাইল-সংশ্লিষ্ট ৪ সন্ত্রাসী নিহত, আটক ১২

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৪ |
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ সিস্তান-বালুচিস্তানে ইসরাইলি বাহিনীর সঙ্গে সম্পৃক্ত ৪ সন্ত্রাসীকে হত্যা এবং ১২ জনকে আটক করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বুধবার আইআরজিসি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, সিস্তান-বালুচিস্তান প্রদেশে চলমান নিরাপত্তা অভিযানের সময় আইআরজিসি বাহিনী ১২ জন সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়েছে। এছাড়া গত দুই দিনে ৪ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন এই অভিযানের মুখপাত্র জেনারেল আহমেদ শাফায়ি। তিনি জানান, এই অভিযানের ধারাবাহিকতায় গত ৪৮ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর সঙ্গে সম্পৃক্ত ৪ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে এবং ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া আরও ৫ জন নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। বিপ্লবী গার্ড বাহিনী তাদের লক্ষ্যমাত্রা

অর্জিত না হওয়া পর্যন্ত সন্ত্রাসবিরোধী মহড়া চালিয়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি। জেনারেল শাফায়ি জানান, গত ৩১ অক্টোবর শুরু হওয়া এই সামরিক অভিযানটি দেশের নির্দিষ্ট অঞ্চলে নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে। আইআরজিসির এই মুখপাত্র এর আগে বলেছিলেন যে, সিস্তান-বালুচিস্তান প্রদেশের সারবাজ, কালাত, নিক শহর, রাস্ক, মেহরিস্তান এবং কাসর-এ-কান্দ জেলাগুলোতে এই সামরিক অভিযান পরিচালিত হচ্ছে। সূত্র: ইরনা ও মেহর নিউজ এজেন্সি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা অস্ট্রেলিয়ায় উগ্রবাদে জড়িত সন্দেহে বুলবুলপুত্রের বিরুদ্ধে তদন্ত: ইহুদি-খ্রিস্টান বিদ্বেষ প্রসারে আজহারির সাথে সম্পৃক্ততার অভিযোগ ‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ ঈদের আগেই বিদ্যুৎ সংকটে চামড়া শিল্পনগরী: রপ্তানি বিপর্যয়ের শঙ্কায় ট্যানারি মালিকরা লাইসেন্স নবায়ন নামঞ্জুর, তবুও বিটিআরসির ছত্রছায়ায় চুটিয়ে চলছে মেট্রোনেটের ব্যবসা! আবারও ভুয়া শহীদ ও ভুয়া জুলাইযোদ্ধার নাম তালিকায়, ব্যাপক ঘাপলা-অনিয়মের সন্ধান “হাম হলে আয়ু বাড়ে”—স্বাস্থ্যমন্ত্রীর বেপরোয়া মন্তব্যে ক্ষোভ, নেপথ্যে ইউনূস-নুরজাহানের টিকা ব্যর্থতা ধামাচাপার চেষ্টা? ইউনূসের স্বাক্ষরিত মার্কিন বাণিজ্য চুক্তিঃ অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম ছাড়, অথচ সবচেয়ে বেশী শর্ত পাকিস্তানে পুলিশ ফাঁড়ি উড়িয়ে দিলো অজ্ঞাত পক্ষ, ১৫ পুলিশ সদস্য নিহত ‘এটা তোমার জন্য বাবা’, দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে উরবিলের বিশেষ উদযাপন ক্ষমতায় থাকা আর ক্ষমতা চর্চা করা এক কথা নয় ফ্যাক্ট চেক: ‘ভারতে হিন্দুরা মসজিদে বাদ্যযন্ত্র বাজাচ্ছে’ দাবিটি গুজব, ঘটনাস্থল বাংলাদেশ ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি বন্ধ না হলে কঠোর প্রতিরোধ, হুঁশিয়ারি ছাত্রদলের ট্টগ্রামে বার নির্বাচন: আওয়ামীপন্থি আইনজীবীদের বাধাদান: জেএমবিএফ-এর নিন্দা, জাতিসংঘ-ইইউর হস্তক্ষেপ দাবি আকুর বড় অঙ্কের বিল দিয়েও ৩৪ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ যেসব ভুলের কারণে ইরান যুদ্ধে হারতে বসেছে যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪০৯ ‘এই কাঁদুনেরা ফ্যাসিস্ট জামানায় নির্যাতনে উৎসাহ জোগাত’ যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিল ইরান ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান