এসপি মহিউদ্দিন ফারুকী দুই দিনের রিমান্ডে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৪

এসপি মহিউদ্দিন ফারুকী দুই দিনের রিমান্ডে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৪ |
ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকায় বিজয় উল্লাস করতে গিয়ে জোবায়ের ওমর খান নিহতের ঘটনায় করা মামলায় র‌্যাব-২ এর সাবেক কোম্পানি কমান্ডার (এসপি পদমর্যাদা) মহিউদ্দিন ফারুকীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনি বর্তমানে ডেপুটি কমাডেন্ট হিসাবে রাঙ্গামাটির বেদবুনিয়ায় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে দায়িত্বরত ছিলেন। বুধবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানায় এসআই মো. রাসেল সরদার তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের তার রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আরিফুর রহমান তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার এজাহারে বলা হয়েছে, গত ৫ আগস্ট

সরকার পতনের খবর প্রচারিত হওয়ার পর জোবায়ের ওমর খান বিজয় মিছিলের জন্য শাহবাগ যাওয়ার জন্য রওয়ানা দেন। এ সময় যাত্রাবাড়ী থানার শনির আখড়ায় আসামিগণের ইন্দনে, সরাসরি নির্দেশনায়, পরিকল্পনায় এবং প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণে হত্যার উদ্দেশে শান্তিপূর্ন বিজয় মিছিলের ওপর দেশীয় অস্ত্রশস্ত্রসহ শত শত সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল, ককটেল বিস্ফোরণ ঘটায় এবং হাত বোমা ও পেট্রল বোমা নিক্ষেপ করে এবং রাবার বুলেট ও গুলি বর্ষণ করে যার ফলশ্রুতিতে ঘটনাস্থলে অনেকে ছাত্র জনতা আহত এবং নিহিত হয়। তাদের মধ্যে বাদীর ছোট ভাই জোবায়ের ওমর খান গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলে স্থানীয় লোকজন তাকে মিটফোর্ট হাসপাতালে নেওয়া হলে

ডাক্তার মৃত ঘোষণা করেন। পরে জোবায়েরের ভাই বাদী জাবেদ ইমরান খান ২২ আগস্ট যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৭ জনকে আসামি করা হয়। এ মামলায় গ্রেফতারকৃত আসামি মহিউদ্দিন ফারুকী ৫৯ নম্বর এজাহারনামীয় আসামি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পহেলা বৈশাখে বৃষ্টি ঝরবে ৩ বিভাগে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল ভাণ্ডারে বিশ্ব চলতে পারবে ৪ দিন জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ সরকারের সর্বনাশে মঈনরাই যথেষ্ট লোভের আগুন সোনালিতে ঋণখেলাপি: শুধু তালিকা নয়, ব্যবস্থা নিন ঈমান, ধৈর্য ও নৈতিকতার পরীক্ষা ইরান ইস্যুতে চীনকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতাসহ ৭ আসামির চারজন রিমান্ডে হাম: প্রাণ গেল আরও ৭ শিশুর ম্যাচিউরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়: অপু বিশ্বাস বিশ্বকাপের আগে তিন দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প যুবলীগ নেতার সাজা কমাতে অনুরোধ চিফ প্রসিকিউটরের ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল