বিশ্ব নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৪

বিশ্ব নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৪ |
আজারবাইজানের রাজধানী বাকুতে আয়োজিত কপ-২৯ বিশ্ব জলবায়ু পরিবর্তন সম্মেলনের উদ্বোধনী দিনে ব্যস্ত সময় কাটিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এদিন প্রায় ২০টি দেশের শীর্ষ নেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়। কপ-২৯ সম্মেলনের স্থানেই বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। এরদোয়ান তাকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান। বাংলাদেশের উন্নয়ন ও গভীর সংস্কারের পথে তুরস্কের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি। এসময় অধ্যাপক ইউনূস তুরস্কের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল

নাহিয়ানের সঙ্গেও সাক্ষাৎ করেন। তিনি জুলাই মাসের আন্দোলনে ছাত্রদের সঙ্গে সংহতি প্রদর্শনের জন্য প্রতিবাদকারী ৫৭ জন বাংলাদেশি নাগরিকের মুক্তির জন্য প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অধ্যাপক ইউনূস পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এবং নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পোদেলকে সাক্ষাৎ ও শুভেচ্ছা জানান। ড. মুহাম্মদ ইউনূস দক্ষিণ এশিয়ার আটটি দেশের শীর্ষ প্ল্যাটফর্ম হিসেবে সার্কের পুনরুজ্জীবনের জন্য আহ্বান জানিয়েছেন। তার পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হিসেবে সার্কের পুনরুজ্জীবনকে একটি প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেন। এছাড়া তিনি বেলজিয়ামের প্রধানমন্ত্রী, ঘানার প্রেসিডেন্ট, বসনিয়া হার্জেগোভিনার প্রধানমন্ত্রী, রুয়ান্ডার প্রেসিডেন্ট, আলবেনিয়ার প্রধানমন্ত্রী, মন্টেনেগ্রোর প্রেসিডেন্ট, বার্বাডোসের প্রধানমন্ত্রী, ব্রাজিল ও ইরানের সহ-প্রেসিডেন্ট, ফিফার প্রেসিডেন্ট এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার

মহাপরিচালকের সঙ্গেও সাক্ষাৎ করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পহেলা বৈশাখে বৃষ্টি ঝরবে ৩ বিভাগে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল ভাণ্ডারে বিশ্ব চলতে পারবে ৪ দিন জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ সরকারের সর্বনাশে মঈনরাই যথেষ্ট লোভের আগুন সোনালিতে ঋণখেলাপি: শুধু তালিকা নয়, ব্যবস্থা নিন ঈমান, ধৈর্য ও নৈতিকতার পরীক্ষা ইরান ইস্যুতে চীনকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতাসহ ৭ আসামির চারজন রিমান্ডে হাম: প্রাণ গেল আরও ৭ শিশুর ম্যাচিউরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়: অপু বিশ্বাস বিশ্বকাপের আগে তিন দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প যুবলীগ নেতার সাজা কমাতে অনুরোধ চিফ প্রসিকিউটরের ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল