লিভারপুল ও ক্লপকে নিয়ে বাজে মন্তব্য করে বরখাস্ত রেফারি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৪

লিভারপুল ও ক্লপকে নিয়ে বাজে মন্তব্য করে বরখাস্ত রেফারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৪ |
ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব লিভারপুল এবং দলটির সাবেক ইয়ুর্গেন ক্লপকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে বরখাস্ত হয়েছেন রেফারি ডেভিড কুট। সম্প্রতি সামাজিক মাধ্যমে তার বিতর্কিত দুটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পর এ সিদ্ধান্ত নিয়েছে প্রিমিয়ার লিগ রেফারিদের নিয়োগ প্রদানকারী সংস্থা পিজিএমওএল। জানা গেছে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভাইরাল ভিডিওতে কুটকে কিছু আপত্তিকর মন্তব্য করতে দেখা গেছে। সেখানে দেখা যায়, সোফায় এক ব্যক্তির পাশে বসে আছেন ইংলিশ এই রেফারি। পাশের ব্যক্তি কুটকে জিজ্ঞেস করছেন লিভারপুল ও ক্লপ সম্পর্কে। আর তখনই লিভারপুল ও ক্লপকে নিয়ে ছাপার অযোগ্য কিছু মন্তব্য করে বসেন তিনি। এই ঘটনার জেরে সাময়িক বরখাস্ত হওয়া এই রেফারি এখন কোনো ম্যাচ পরিচালনার দায়িত্ব

পাবেন না। তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। তদন্তের পরই তার ব্যাপারএ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এফএ ও পিজিএমওএল। প্রসঙ্গত, ২০১৮ সালে ইংলিশ প্রিমিয়ার লিগের রেফারি প্যানেলে যুক্ত হন কুট। ২০২৩ সালে কারাবাও কাপের ফাইনালে ম্যানচেস্টার ইউনাউটেড ও নিউক্যাসলের মধ্যকার ম্যাচেও দায়িত্ব পালন করেন ৪২ বছর বয়সী এই ইংলিশ রেফারি। কাকতালীয়ভাবে বরখাস্ত হওয়ার আগে তার পরিচালিত সবশেষ ম্যাচটিতে খেলেছে লিভারপুল, তাদের প্রতিপক্ষ ছিল অ্যাস্টন ভিলা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু