ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ
নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার
পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ
ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ
উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ
ধ্বংস করা হলো শরীয়তপুরে উদ্ধার হওয়া ১২৩টি ককটেল
শরীয়তপুরের ডামুড্যায় সড়কের পাশ থেকে ১০টি ব্যাগে উদ্ধার হওয়া ১২৩টি ককটেল বোমা ধ্বংস করা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলো ধ্বংস করে।
পুলিশ জানায়, সকালে ডামুড্যার আকালবরিশ এলাকার সড়কের পাশে ১০টি কালো ব্যাগ দেখতে পায় স্থানীয়রা। বিষয়টি পুলিশ ও সেনাবাহিনীকে জানানো হলে ঘটনাস্থলে পরিদর্শন করে তারা। পরবর্তীতে খবর দিলে ৯ ঘণ্টা পর সন্ধ্যায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের ৭ সদস্য ঘটনাস্থলে পৌঁছে বোমা ধ্বংসের কাজ শুরু করে। বিশেষ ইলেকট্রনিক প্রক্রিয়ায় নিরাপত্তা নিশ্চিত করে বোমাগুলোর বিস্ফোরণ ঘটানো হয়।
দেশকে অস্থিতিশীল করতে বিশেষ কোনো মহল বোমাগুলো অন্যত্র বহন করছিল বলে ধারণা করছে পুলিশ। আর এ
ঘটনা তদন্তে কাজ শুরু করেছে পুলিশ। এ ব্যাপারে জেলার সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) মুশফিকুর রহমান বলেন, ১০টি ব্যাগে উদ্ধার হওয়া একশ তেইশটি হাতবোমা ধ্বংস করা হয়েছে। দুষ্কৃতিকারীরা কোন উদ্দেশ্যে বোমাগুলো রেখে গিয়েছে তা তদন্ত করা হচ্ছে।
ঘটনা তদন্তে কাজ শুরু করেছে পুলিশ। এ ব্যাপারে জেলার সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) মুশফিকুর রহমান বলেন, ১০টি ব্যাগে উদ্ধার হওয়া একশ তেইশটি হাতবোমা ধ্বংস করা হয়েছে। দুষ্কৃতিকারীরা কোন উদ্দেশ্যে বোমাগুলো রেখে গিয়েছে তা তদন্ত করা হচ্ছে।






