পুলিশে বড় রদবদল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৪

পুলিশে বড় রদবদল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৪ |
বাংলাদেশ পুলিশে বড় রদবদল করেছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৪৮ কর্মকর্তাকে বদলি ও ১৬ কর্মকর্তাকে সংযুক্ত (ওএসডি) করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেছেন উপসচিব আবু সাঈদ। একটি প্রজ্ঞাপনে একজন ডিআইজি, আটজন অতিরিক্ত ডিআইজি ও ৩৯ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। আরেকটি প্রজ্ঞাপনে একজন ডিআইজি, পাঁচজন অতিরিক্ত ডিআইজি ও ১০ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে চলতি পদ থেকে প্রত্যাহার করে বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা

হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপনার জীবন বদলে ফেলুন, প্রতিদিন ১০ হাজার পা হাঁটুন অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন হতে পারে নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের ৭৫০ বর্গফুট পতাকা শোডাউন এমপিপুত্র যুবদল নেতা আটক হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক শুরু শিশুকে অপহরণের পর হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আমির খানের তৃতীয় বিয়ে, অতিথি হচ্ছেন কারা? প্রাইভেসি ঝুঁকিতে মেটার নতুন উদ্যোগ কারখানা থেকে বিশ্বকাপ, হার না মানা এক ‘সুপার সাব’ উনদাভ রাফিনিয়ার পজিশনে কাকে পছন্দ আনচেলত্তির? জার্মানির ফুটবলীয় সৌজন্যবোধ নিয়ে প্রশ্ন আইভরিকোস্ট কোচের কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত, সবাই সিলেটের বাসিন্দা হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ ইরানকে জয়ী বলছে ৯২% ইসরায়েলি, ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বেও সমর্থন পুলিশকে যুবলীগ নেতার হুমকি — ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ ধর্ষণ মামলায় গ্রেপ্তার সেই শিবির নেতা ২ দিনের রিমান্ডে গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে