ট্রাম্পের সঙ্গে পুতিনের ফোনালাপের বিষয়টি মিথ্যা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৪

ট্রাম্পের সঙ্গে পুতিনের ফোনালাপের বিষয়টি মিথ্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৪ |
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের টেলিফোনে কথা বলার বিষয়টি ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে দাবি করেছে ক্রেমলিন। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে রোববার ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে রয়টার্স জানায়, ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন ও ইউক্রেনের যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন। ট্রাম্প পুতিনকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ না বাড়ানোর পরামর্শ দিয়েছেন। পাশাপাশি ইউরোপে ওয়াশিংটনের বিশাল সামরিক উপস্থিতির কথাও উল্লেখ করেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, এটি সম্পূর্ণ অসত্য। এটি একটি কল্পকাহিনী। এটি শুধুমাত্র মিথ্যা তথ্য। পুতিন ও ট্রাম্পের মধ্যে কোনো ফোনালাপ হয়নি। পেসকভ আরও বলেন, এটিই সুস্পষ্ট উদাহরণ যে,

যেসব তথ্য প্রকাশিত হচ্ছে তার মান কেমন। এমনকি কখনও কখনও স্বনামধন্য প্রকাশনাগুলোতেও এরকম তথ্য প্রকাশিত হচ্ছে। ট্রাম্পের সঙ্গে পুতিনের কোনো যোগাযোগের পরিকল্পনা আছে কি না জানতে চাইলে পেসকভ বলেন, এখনও কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। এর আগে বৃহস্পতিবার রাশিয়ার সোচির ব্ল্যাক সি রিসোর্টে একটি আন্তর্জাতিক ফোরাম সম্মেলনের একটি প্রশ্নোত্তর সেশনে পুতিন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আমি তাকে (ট্রাম্প) অভিনন্দন জানাচ্ছি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা অস্ট্রেলিয়ায় উগ্রবাদে জড়িত সন্দেহে বুলবুলপুত্রের বিরুদ্ধে তদন্ত: ইহুদি-খ্রিস্টান বিদ্বেষ প্রসারে আজহারির সাথে সম্পৃক্ততার অভিযোগ ‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ ঈদের আগেই বিদ্যুৎ সংকটে চামড়া শিল্পনগরী: রপ্তানি বিপর্যয়ের শঙ্কায় ট্যানারি মালিকরা লাইসেন্স নবায়ন নামঞ্জুর, তবুও বিটিআরসির ছত্রছায়ায় চুটিয়ে চলছে মেট্রোনেটের ব্যবসা! আবারও ভুয়া শহীদ ও ভুয়া জুলাইযোদ্ধার নাম তালিকায়, ব্যাপক ঘাপলা-অনিয়মের সন্ধান “হাম হলে আয়ু বাড়ে”—স্বাস্থ্যমন্ত্রীর বেপরোয়া মন্তব্যে ক্ষোভ, নেপথ্যে ইউনূস-নুরজাহানের টিকা ব্যর্থতা ধামাচাপার চেষ্টা? ইউনূসের স্বাক্ষরিত মার্কিন বাণিজ্য চুক্তিঃ অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম ছাড়, অথচ সবচেয়ে বেশী শর্ত পাকিস্তানে পুলিশ ফাঁড়ি উড়িয়ে দিলো অজ্ঞাত পক্ষ, ১৫ পুলিশ সদস্য নিহত ‘এটা তোমার জন্য বাবা’, দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে উরবিলের বিশেষ উদযাপন ক্ষমতায় থাকা আর ক্ষমতা চর্চা করা এক কথা নয় ফ্যাক্ট চেক: ‘ভারতে হিন্দুরা মসজিদে বাদ্যযন্ত্র বাজাচ্ছে’ দাবিটি গুজব, ঘটনাস্থল বাংলাদেশ ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি বন্ধ না হলে কঠোর প্রতিরোধ, হুঁশিয়ারি ছাত্রদলের ট্টগ্রামে বার নির্বাচন: আওয়ামীপন্থি আইনজীবীদের বাধাদান: জেএমবিএফ-এর নিন্দা, জাতিসংঘ-ইইউর হস্তক্ষেপ দাবি আকুর বড় অঙ্কের বিল দিয়েও ৩৪ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ যেসব ভুলের কারণে ইরান যুদ্ধে হারতে বসেছে যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪০৯ ‘এই কাঁদুনেরা ফ্যাসিস্ট জামানায় নির্যাতনে উৎসাহ জোগাত’ যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিল ইরান ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান