মিরাজ-রিয়াদ জুটিতে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৪

মিরাজ-রিয়াদ জুটিতে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৪ |
দারুণ শুরুর পর হঠাৎ ছন্দপতনে ব্যাটিং বিপর্যয়ের শঙ্কা জেঁকে ধরেছিল বাংলাদেশ। তবে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং মাহমুদউল্লাহর ব্যাটে সে শঙ্কা দূরে ঠেলেছে দল। তাদের পঞ্চম উইকেট জুটি এরই মধ্যে পেরিয়েছে পঞ্চাশ রানের মাইলফলক। এর আগে দুই ওপেনার তানজিদ হাসান এবং সৌম্য সরকারের এসেছিল ৫৩ রান। কিন্তু সেখান থেকেই শুরু হয় ছন্দপতন। ৫৩ থেকে ৫৮ রানে পৌঁছাতেই সাজঘরের পথ ধরেন প্রথম তিন ব্যাটার। সিরিজজুড়ে ব্যাট হাতে ভুগতে থাকা তাওহিদ হৃদয় ৭ রানের বেশি রান করতে পারেননি। ৭২ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশকে এখন টেনে নিচ্ছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং মাহমুদউল্লাহ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২ ওভারে ৪ উইকেটে ১৩৭ রান তুলেছে বাংলাদেশ।

৩৮ রান নিয়ে ব্যাট করছেন মিরাজ, ৩৩ রান করেছেন মাহমুদউল্লাহ। তাদের জুটিতে এসেছে ৬৫ রান। প্রসঙ্গত, তিন ম্যাচ সিরিজে প্রথম দুই ওয়ানডের একটি করে জিতেছে বাংলাদেশ ও আফগানিস্তান। সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানদের কাছে ৯২ রানে হারে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে ৬৮ রানের জয়ে ঘুরে দাঁড়ায় লাল-সবুজের প্রতিনিধিরা। সিরিজের শেষ ওয়ানডে তাই এখন সিরিজ নির্ধারণী ম্যাচে পরিণত হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘গুম’ থাকা আয়েশা ৭ বছর পর ফিরলেন জীবিত! চট্টগ্রামে রেস্তোরাঁ থেকে ছাত্রলীগ-যুবলীগের ১৪ কর্মী গ্রেপ্তার, ‘পুলিশের বস্তাপচা নাটকের স্ক্রিপ্ট’ বদলের দাবি ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তিন জেলায় তুলকালাম: সড়ক অবরোধ, ককটেল নিক্ষেপ ও ১৪৪ ধারা মুক্ত গণমাধ্যম দিবসে দেশান্তরি ঢাকা পোস্ট সম্পাদকের স্মৃতিচারণ: শফিক ও তার প্রেশারগ্রুপ থেকে সন্তানদের রক্ষায় দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যে দড়ি বেঁধে চলছে প্রশাসনের মেলা, শুকানো হচ্ছে লুঙ্গিও বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত আরও চার ব্যাংকের, ১০ ব্যাংক এক কাতারে উচ্চ খেলাপি ঋণের কারণে লভ্যাংশ দিতে পারবে না ১৭ ব্যাংক, বিধিনিষেধ আরোপ ফিফার তহবিলে উন্নয়নের জন্য তিনটি স্টেডিয়াম পাচ্ছে বাফুফে নীরবতাও অপরাধ: ইউনূসের অরাজকতা আর দেশ বিক্রির ষড়যন্ত্রে নীরব থাকা আনু মুহাম্মদ গংও অপরাধী ১৯৬৫-র যুদ্ধ থেকে তারেক রহমানের বর্তমান নীতি: জিয়া-ভারত সম্পর্কের ঐতিহাসিক ব্যবচ্ছেদ হাম থেকে বেঁচে ফিরলেও শিশুদের মস্তিষ্কের ভয়ঙ্কর ঝুঁকি, আসছে বছরগুলোয় এসএসপিই’র শঙ্কা ‘মড়ার উপর খাঁড়ার ঘা’: হাম-রুবেলার হাত ধরে ফিরে এলো চার দশক আগে বিলুপ্ত গুটি বসন্ত, শিক্ষকের মৃত্যু দেশে হাম ও উপসর্গ নিয়ে এক দিনে সর্বোচ্চ শিশু মৃত্যু বিধানসভা নির্বাচনে তারকাদের হাল যেমন আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা ১০০টিরও বেশি আসন লুট করে নিয়েছে বিজেপি: মমতা শুভেন্দুর কাছে হেরে গেলেন মমতা দেশের জন্য সতর্কবার্তা বাসের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ নিহত ৬ কেরালায় মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে কংগ্রেস?