উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনে এখনো ফ্যাসিস্ট হাসিনার ছবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ নভেম্বর, ২০২৪

আরও খবর

পাঁচ ঘণ্টা লাইন, চার লিটার তেল, আর একটি তথাকথিত “নির্বাচিত” সরকার!

অপশাসন, ভয় আর মামলার বোঝা—এভাবেই কি ঝরে যাবে একের পর এক প্রাণ? ইউনুস–তারেকের রাজনীতিতে কি মানুষের জীবন এতটাই তুচ্ছ হয়ে গেছে?

একটি স্বেচ্ছাচারী একপাক্ষিক সংসদ কর্তৃক গণবিরোধী আইন পাশ ও দেশের নৈরাজ্যময় পরিস্থিতিতে স্বেচ্ছাসেবক লীগের আহ্বানঃ

প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের প্রথম বেতার ভাষণ। ১১ এপ্রিল, ১৯৭১

‘ড. ইউনূস ৬টি জেনারেশন ধ্বংস করে দিয়েছেন, আওয়ামী লীগের সমর্থক বাড়ছে’

হাসিনা সরকারকে সরাতে ৩২ কোটি ডলার খরচ করেছিল যুক্তরাষ্ট্র: মার্কিন সংবাদমাধ্যম

প্রথম আলোর আড়ালে হিযবুত তাহরির ও মেজর জিয়ার ঘনিষ্ঠ সহযোগী আরিফ রহমান: নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য

উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনে এখনো ফ্যাসিস্ট হাসিনার ছবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ নভেম্বর, ২০২৪ |
উত্তরা দিয়াবাড়ী বটতলা মেট্রোরেল স্টেশন উত্তরা উত্তর এর সিঁড়ির পাশে ফুটপাথে এখনো ঠায় দাঁড়িয়ে আছে ফ্যাসিস্ট শেখ হাসিনার ছবি। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির লিমিটেড এর মালিকানাধীন মেট্রোরেল স্টেশনের মতো একটা জায়গায় ছাত্র-জনতার বুকের উপর গুলি চালিয়ে রক্ত চোষা খুনি হাসিনার ছবি দেখে এলাকার মানুষ ক্ষুব্ধ। স্থানীয়রা বলছেন, তারা গুরুত্বপূর্ণ এ জায়গাতে খুনি হাসিনার ছবি দেখতে চায় না। রাজধানী ঢাকার যানজট এড়াতে দিয়াবাড়ী বটতলা উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন দিয়ে প্রতিদিন লাখ লাখ মানুষ মিরপুর, শাহবাগ, ঢাবি, সচিবালয় ও মতিঝিল যাতায়াত করেন। এদের বেশির ভাগই সরকারি ও বেসরকারি চাকরিজীবী। এছাড়াও রয়েছে বিভিন্ন পেশার হাজার হাজার মানুষ। জানা যায়, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর

এই প্রকল্পটি উত্তরার সার্বিক পরিবেশকে আরো একধাপ এগিয়ে নিয়েছে। যাতায়াত নিয়ে দীর্ঘদিন যাবত এখানকার ফ্লট মালিকেরা অনিশ্চিয়তার মধ্যে থাকলেও মেট্রোরেল স্টেশন চালু হওয়ায় এখানে মানুষ বসবাস করা শুরু করেছে। বর্তমানে এখানকার প্রতিটি সেক্টরে বড় বড় ভবন তৈরি হচ্ছে। এতে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। দিয়াবাড়ি উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনের আশপাশের সড়কে গড়ে উঠেছে নামি-দামি গাড়ির শোরুম ও বড় বড় গ্যারেজ। খালি প্লটগুলোতে হরেক রকম দোকানপাট বসিয়ে বিভিন্ন ব্যবসা বাণিজ্য শুরু হয়েছে। এতে এখানকার মানুষের জীবনযাত্রা সহজ ও উন্নতি হয়েছে। মেট্রোরেল স্টেশনের কাজ শুরু হওয়ার পর পর এখানকার জায়গা জমির দাম কিছুটা বেড়েছে। গত ২৮ ডিসেম্বর ২০২২ সালে এ স্টেশনটি চালু হওয়ার

পর থেকে এখানকার জায়গা জমিনের দাম অনেক গুন বেড়েছে, কোথাও কোথাও প্রায় দ্বিগুণ হওয়ার তথ্য পাওয়া যায়। সরেজমিনে গিয়ে দেখা যায়, উত্তরা ১৫নং সেক্টর উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনের প্লাটফর্মে উঠার সিঁড়ি ব্যবহার করার আগেই ফুটপাথের পূর্ব পাশে রেলিং এর ভিতর দেশের গণতন্ত্র হত্যাকারী ও রাষ্ট্রিয় সম্পদ লুটপাটকারী খুনি হাসিনা ও শেখ মুজিবের ছবি ওয়ালা বিলবোর্ড/ভাস্কর্য এখনো রয়েছে। এতে স্থানীয় জনগণ, মেট্রোরেল যাত্রী ও পথচারীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ সময় কয়েকজন পথচারীর সাথে আলাপকালে তারা বলেন, শেখ হাসিনা বাংলাদেশের মানুষের সাথে বিশ্বাস ঘাতকতা করেছে। মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। যে পালিয়ে গিয়েছে তার ছবি আমরা দেখতে চাই না। নাম প্রকাশে অনিচ্ছুক আরো

কয়েকজন পথচারী বলেন, শেখ হাসিনার নির্দেশেই বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়েছে। বিডিআর বিদ্রোহের নামে চৌকস ও মেধাবী সেনা কর্মকর্তাদের হত্যা করেছে। সে নিজে ক্ষমতায় টিকে থাকতে গুম, হত্যাসহ গণমানুষের উপর জুলুম নির্যাতন করেছে,তার ছবি আমরা দেখতে চাই না। খুনি শেখ হাসিনা বিগত ১৫ বছর যাবত পাতানো নির্বাচন দিয়ে অবৈধ সরকার গঠন করে জোরপূর্বক ক্ষমতা দখল করে রেখেছিলো। মেট্রোরেল স্টেশনের মতো গুরুত্বপূর্ণ এমন একটা জায়গায় খুনি হাসিনার ছবি দেখে এলাকায় মানুষ হতবাক। স্থানীয়রা এটি অপসারণের জোর দাবি জানান। এ বিষয়ে জানতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহাব্যবস্থাপক (পি-ওয়ে ও সিভিল) অতিরিক্ত দায়িত্ব মোহাম্মদ শাহজাহানকে মুঠো ফোনে বার

বার চেষ্টা করে ও পাওয়া যায় নি। উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনের পাশে থাকা খুনি হাসিনার ছবি সরানোর বিষয় জানতে চাইলে, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন মো. আব্দুল বাকী মিয়া বলেন, এটি ডেমেজ অবস্থায় আছে। তিনি প্রকৌশলীর সাথে কথা বলে ব্যবস্থা নিবেন। কতোদিনের মধ্যে নিবেন জানতে চাইলে তিনি বলেন, গুরুত্বপূর্ণ এমন জায়গায় শেখ হাসিনার স্পষ্ট ছবি সেখানে থাকা কথা নয়। তবে তিনি তত্ত্বাবধায় প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান এর সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা নিবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাঁচ ঘণ্টা লাইন, চার লিটার তেল, আর একটি তথাকথিত “নির্বাচিত” সরকার! সাবেক আইনমন্ত্রী ও প্রবীণ আইনজীবী শফিক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে ভেনিসে সমাবেশ অনুষ্ঠিত অপশাসন, ভয় আর মামলার বোঝা—এভাবেই কি ঝরে যাবে একের পর এক প্রাণ? ইউনুস–তারেকের রাজনীতিতে কি মানুষের জীবন এতটাই তুচ্ছ হয়ে গেছে? Attack on Humanitarian Physician Professor Dr. Kamrul Islam by BNP Leader — Has the Country Become a Safe Haven for Thugs? একটি স্বেচ্ছাচারী একপাক্ষিক সংসদ কর্তৃক গণবিরোধী আইন পাশ ও দেশের নৈরাজ্যময় পরিস্থিতিতে স্বেচ্ছাসেবক লীগের আহ্বানঃ প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের প্রথম বেতার ভাষণ। ১১ এপ্রিল, ১৯৭১ ‘ড. ইউনূস ৬টি জেনারেশন ধ্বংস করে দিয়েছেন, আওয়ামী লীগের সমর্থক বাড়ছে’ হাসিনা সরকারকে সরাতে ৩২ কোটি ডলার খরচ করেছিল যুক্তরাষ্ট্র: মার্কিন সংবাদমাধ্যম প্রথম আলোর আড়ালে হিযবুত তাহরির ও মেজর জিয়ার ঘনিষ্ঠ সহযোগী আরিফ রহমান: নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য ৪৩ দিনেই ব্যাংক থেকে ৪১ হাজার কোটি টাকা ধার ইউনূসের পর বেপরোয়া ঋণ নিচ্ছে নতুন সরকারও ঢাকা বার নির্বাচন ২০২৬: স্বতন্ত্র প্রার্থীদের বাধাদানের তীব্র নিন্দা ‘একতরফা নির্বাচন ঢাকা বারের ইতিহাসে কলঙ্কজনক নজির হয়ে থাকবে’ শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন একতরফা নির্বাচনে ১৫ পদের সব কটিতেই জয়ী বিএনপিপন্থীরা বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! নারী বিশ্বকাপে থাকছে রেকর্ড প্রাইজমানি