‘দুর্ভাগা’ সৌম্য, বাংলাদেশের একশ পার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৪

‘দুর্ভাগা’ সৌম্য, বাংলাদেশের একশ পার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৪ |
অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে দ্বিতীয় উইকেটে সুন্দর একটি জুটি গড়ে তুলেছিলেন সৌম্য সরকার। কিন্তু তাদের জুটিতে যখন দলীয় একশ ছোঁয়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ, ঠিক তখনই রশিদ খানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েছেন সৌম্য। কিন্তু পরে রিপ্লেতে দেখা গেছে রিভিউ নিলেই বেঁচে যেতেন তিনি, কারণ বল লেগ স্টাম্প লাইনের বাইরে পিচ করেছিল। আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেওয়ার পর অধিনায়ক শান্তর সঙ্গে আলাপ করেন সৌম্য। তবে শান্ত সবুজ সংকেত না দেওয়ায় রিভিউ না নিয়েই সাজঘরের দিকে হাঁটা ধরেন তিনি। এর আগে তার ব্যাটে দুটি করে চার-ছক্কায় এসেছে ৩৫ রান। দলীয় ৯৯ রানে সৌম্য ফেরার পর একশ পার করেছে বাংলাদেশ। এখন ক্রিজে রয়েছেন শান্ত, তাকে সঙ্গ

দিচ্ছেন সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২০ ওভার শেষে বাংলাদেশের রান ২ উইকেটে ১০৪। ৩৬ রানে ব্যাট করছেন শান্ত, মিরাজের রান ৩। প্রসঙ্গত, তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানদের কাছে ৯২ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশের জন্য দ্বিতীয় ওয়ানডে তাই এখন বাঁচামরার লড়াই। শারজা ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচে টস জিতে ব্যাট করছে লাল-সবুজের প্রতিনিধিরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হোয়াটসঅ্যাপ না খুলেই হোম স্ক্রিন থেকে পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে? রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা শুরু হলো ক্রোয়েশিয়া–পানামা ম্যাচ জোড়া গোলের পর রোনালদো বললেন, ‘আই এম ব্যাক’ ফুটবল মহাকাব্যের নায়কের জন্মদিন আজ চিংড়ির নামে পাতে সিলিকা বিষ ইউরোপে তীব্র গরম, দীর্ঘস্থায়ী ‘তাপ বলয়’ সৃষ্টির শঙ্কা হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪ জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি ১১ হত্যা মামলার চার্জশিট হয়নি কোনোটিরই ২২ বাংলাদেশি বন্দিকে ফেরত পাঠাল মালয়েশিয়া গনতন্ত্র ও অগ্রযাত্রায় বাংলাদেশ আওয়ামী লীগ নোয়াখালীতে আওয়ামীলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার পলাশীর পতনের ঠিক ১৯২ বছর পরে বাংলার জেগে ওঠার উপখ্যান মেসির রেকর্ড গড়া গোলটি অবৈধ ছিল, বললেন সাবেক গোলরক্ষক ইউজিসি-তে ছাত্র বহিষ্কারের প্রতিবাদে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ব্যানার চীন-ভারত কৌশলগত অংশীদারিত্ব জোরদারের আহ্বান, স্থগিত আলোচনা চালুর ওপর জোর ঝিনাইদহে চরম উত্তেজনা: পুলিশের ব্যারিকেড ভেঙে আওয়ামী লীগ নেতা বিজুকে ছিনিয়ে নিলো জনতা ‘মাজারবিদ্বেষীদের’ সঙ্গে নিয়ে শেষ দিনে ‘মাজারে ডিসিগিরি’ করে গেলেন সারওয়ার আলম রাজস্ব ঘাটতির চাপ তীব্র, বাড়ছে অর্থ ব্যবস্থাপনার সংকট