মূল্যস্ফীতি সহনীয় করতে আমরা ওয়াদাবদ্ধ : প্রেস সচিব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২৪

মূল্যস্ফীতি সহনীয় করতে আমরা ওয়াদাবদ্ধ : প্রেস সচিব

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২৪ |
অক্টোবর মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতির হার বেড়ে হয়েছে ১২ দশমিক ৬৬ শতাংশ। কিন্তু সেই তুলনায় মানুষের আয় বাড়ছে না? এই বিষয়ে প্রশ্ন করা হলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম বলেন, মূল্যস্ফীতি সহনীয় করতে আমরা ওয়াদাবদ্ধ। আমরা চেষ্টা করছি মূল্যকে কতটুকু কমিয়ে আনা যায়, যাতে জিনিসপত্রের দাম মানুষের সহনীয় পর্যায়ে থাকে। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মূল্যস্ফীতি কমাতে কাজ করছি জানিয়ে প্রেস সচিব বলেন, মূল্যস্ফীতি কমাতে আমরা সুদহার বাড়িয়েছি, সেন্ট্রাল ব্যাংক এই বিষয়ে আপনাদের জানিয়েছে। আপনারা জানেন সেপ্টেম্বর মাসে ডাবল ডিজিট থেকে সিঙ্গেল ডিজেটে নেমেছিল মূল্যস্ফীতি। আবারও একটু বেড়েছে।

তবে আপনারা জানেন মূল্যস্ফীতি কমাতে সরকার কাজ করছে। তিনি আরও বলেন, মূল্যস্ফীতি কমাতে আমাদের যে পলিসি আছে তা ঠিক মতো অ্যাপ্লাই করলে কমে আসবে। আপনারা জানেন, দেশে কিছু কিছু জায়গায় বন্যা হয়েছে যা কয়েক দশকে আমরা দেখিনি। অথচ এবার কুমিল্লা, ফেনী, নোয়াখালী, ময়মনসিংহ এমনকি জামালপুরে বন্যা হয়েছে। ফলে সাপ্লাই চেইনে একটা সমস্যা হয়েছে। তবে মূল্যকে সহনীয় করতে আমরা ওয়াদাবদ্ধ। এসময় প্রধান উপদেষ্টা উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপনার জীবন বদলে ফেলুন, প্রতিদিন ১০ হাজার পা হাঁটুন অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন হতে পারে নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের ৭৫০ বর্গফুট পতাকা শোডাউন এমপিপুত্র যুবদল নেতা আটক হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক শুরু শিশুকে অপহরণের পর হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আমির খানের তৃতীয় বিয়ে, অতিথি হচ্ছেন কারা? প্রাইভেসি ঝুঁকিতে মেটার নতুন উদ্যোগ কারখানা থেকে বিশ্বকাপ, হার না মানা এক ‘সুপার সাব’ উনদাভ রাফিনিয়ার পজিশনে কাকে পছন্দ আনচেলত্তির? জার্মানির ফুটবলীয় সৌজন্যবোধ নিয়ে প্রশ্ন আইভরিকোস্ট কোচের কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত, সবাই সিলেটের বাসিন্দা হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ ইরানকে জয়ী বলছে ৯২% ইসরায়েলি, ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বেও সমর্থন পুলিশকে যুবলীগ নেতার হুমকি — ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ ধর্ষণ মামলায় গ্রেপ্তার সেই শিবির নেতা ২ দিনের রিমান্ডে গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে