প্রবাসী স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৪

প্রবাসী স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৪ |
সৌদি আরব প্রবাসী স্ত্রীর সঙ্গে অভিমান করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোহন মিয়া নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার সকালে বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোহন পৌরশহরের তারাগন মধ্যপাড়ার বাসিন্দা শফিকুল ইসলামের ছেলে।আখাউড়া থানার ওসি আবুল হাসিম মোহনের বিষয়টি নিশ্চিত করেছেন। ওসির ধারণা, দাম্পত্য ও পারিবারিক কলহের জের ধরেই অভিমানে মোহন তার নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে আখাউড়া পৌরশহরের দেবগ্রামে বাসিন্দা শসন মিয়ার মেয়ে তাসলিনা আক্তার চাঁদনীর সঙ্গে পারিবারিক সম্মতিতে পাশের তারাগন গ্রামের শফিকুল ইসলামের ছেলে মোহন মিয়ার বিয়ে হয়। বিয়ের পর তাদের কোলজুড়ে আসে ছেলে সন্তান।

গত ১৫দিন ধরেই প্রবাসে থাকা স্ত্রীর সঙ্গে মোবাইলে ঝগড়া হয়ে আসছিল মোহনের। এ কারণে বেশ কিছুটা মানসিক চাঁপে থাকতেন মোহন। প্রবাসে থাকা স্ত্রীর সঙ্গে অভিমানে মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় তার শয়নকক্ষে আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন মোহন। আখাউড়া থানার সহকারি পুলিশ পরিদর্শক (এসআই) মো. আবির জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে এখনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানো নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৪ কলম্বিয়ায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২২৪ সৌদির সামরিক সরঞ্জাম বহনকারী জাহাজে হুথিদের হামলা পে-স্কেলের গেজেটের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি সাভারে পাঁচ হাতবোমাসহ যুবক আটক, একটি ভবন ঘিরে সিটিটিসির অভিযান ‘ওসি ফরমান আলী বলছি’, ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা তিন ধাক্কায় নাজুক এসএসসির ফল স্থানীয় সরকার নির্বাচন: বিএনপির আরেক ‘এসিড টেস্ট’ বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি, অভিযোগ জামায়াত-শিবিরের বিরুদ্ধে কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ ‘মুক্তিযোদ্ধা কোটা’ বদলে যাচ্ছে ‘জুলাই কোটা’-তেঃ বিমানে জুলাই যোদ্ধাদের ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা রাঙামাটিতে ডিবিসির প্রতিনিধি সৈকত রঞ্জনকে সাদা পোশাকধারী ব্যাক্তিদের তুলে নেওয়ার অভিযোগ সারাদেশে ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন রেকর্ডঃ বন্ধ ৪১ বিদ্যুতকেন্দ্র নেত্রকোণায় ৭৯ শতাংশ লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পল্লী বিদ্যুতের চিঠি — বিদ্যুৎ না পেয়ে ক্ষুব্ধ জনতার হামলার ইতিহাস কি ফিরছে? ৫০ লাখ চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে গুলি: চট্টগ্রামে শিবির সাজ্জাদ গ্যাংয়ের নতুন আতঙ্ক সুবর্ণচরে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে হাজারো মানুষের শপথ বাংলাদেশ সফরে না এসে আফগানিস্তানের সঙ্গে সিরিজ খেলবে ভারত দখল করা জায়গায় ইসলাম শিক্ষার নামে নির্মাণাধীন মাদরাসা তদন্তে গিয়ে হামলার শিকার পুলিশ যেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু