নাফ নদী থেকে ২০ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৪

নাফ নদী থেকে ২০ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৪ |
কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনা নাইক্ষ্যংদিয়া থেকে ১৫টি ছোট কাঠের নৌকাসহ ২০ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় তাদের আরকান আর্মি ধরে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম। তিনি জানান, আজ সন্ধ্যায় শাহপরীর দ্বীপের ২০ জেলে ১৫টির মতো নৌকা নিয়ে নাফ নদীতে নাইক্ষ্যং দিয়া নামক স্থানে মাছ ধরতে যান। এ সময় আরকান আর্মি তাদের অস্ত্রের মুখে জিম্মি করে মিয়ানমারে ধরে নিয়ে যায়। তারা সবাই বাংলাদেশি এবং টেকনাফের স্থানীয় বাসিন্দা। বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শাহপরীর দ্বীপ বিওপির কোম্পানি কমান্ডারকে অবগত করা হয়েছে। এ বিষয়ে টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিইদ্দীন আহমেদ বলেন, মাছ ধরার

ট্রলারসহ ২০ মাঝিমল্লাকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি আমাদের জানানো হয়েছে। এ ঘটনায় আমরা মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। তাদের ফেরত আনার চেষ্টা চলছে। এর আগে গত ৯ অক্টোবর সেন্টমার্টিন দ্বীপ ও মিয়ানমার মধ্যবর্তী বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশ থেকে ছয় ট্রলারসহ ৫৮ জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমার নৌবাহিনী। তাদের মধ্যে মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে একজনের মৃত্যু হয় এবং দুজন আহত হয়। পরে ১০ অক্টোবর একজনের মরদেহসহ দুই দফায় জেলেদের ফিরিয়ে দিয়েছিল মিয়ানমার নৌবাহিনী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হামে রেকর্ডসংখ্যক মৃত্যুতেও সরকারের সাফল্য দেখছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীদের অভিযোগের পর বিএনপি সাংসদের ছেলে যুবদল নেতা আটক চট্টগ্রামে ব্যবসায়ীদের ঘুম হারাম: চান্দগাঁওয়ে দিনে-দুপুরে গুলি ছুড়ে চাঁদা দাবি বাঁশখালীতে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, ক্ষোভে ফুঁসছেন সাধারণ জনতা চাটখিলে দলিল লেখকদের ভোটযুদ্ধ: আওয়ামী লীগের ঘরে ৭ পদ, বিএনপির ৩ বিএনপির সদস্য সচিবের অ্যাম্বুলেন্স থেকে ১১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার শেয়ারবাজারে ঢালাও দরপতন, কমেছে লেনদেন কোনো মামলা ছাড়াই রাতে তুলে নিয়ে গেল ডিবি, ৫ ঘণ্টা পর মিলল ছাত্রলীগ কর্মীর লাশ পাঁচ বছর বয়সি মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগে ময়মনসিংহের ত্রিশালে এক মসজিদের ইমামকে ব্যাপক ধোলাই মসজিদের ভেতরে মেয়েশিশুকে ধর্ষণ, নগ্ন অবস্থায় হাতেনাতে ইমাম আটক সৌদি আরব, আমিরাতে আটক ৯০% ভিক্ষুক, পকেটমার, চোরই পাকিস্তানি নাগরিক শত শত কোটি টাকায় ভাসতে থাকা জুলাই স্মৃতি ফাউন্ডেশনে আজ তিনমাস ধরে বেতন বন্ধ আপনার জীবন বদলে ফেলুন, প্রতিদিন ১০ হাজার পা হাঁটুন অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন হতে পারে নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের ৭৫০ বর্গফুট পতাকা শোডাউন এমপিপুত্র যুবদল নেতা আটক হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক শুরু শিশুকে অপহরণের পর হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান