যে কারণে চূড়ান্ত ফল ঘোষণায় দেরি হতে পারে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২৪

যে কারণে চূড়ান্ত ফল ঘোষণায় দেরি হতে পারে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২৪ |
যুক্তরাষ্ট্রে ইতোমধ্যেই ভোটদান শুরু হয়ে গেছে। মঙ্গলবার ভোট দিয়ে দেশের ৪৭তম প্রেসিডেন্ট বেছে নেবেন মার্কিন নাগরিকেরা। নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে জিততে দুজনেই আত্মবিশ্বাসী। তবে চূড়ান্ত ফলাফল আসতে দেরি হতে পারে। বিভিন্ন জরিপে মূল প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প দুজনের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দেওয়া হয়েছে। জাতীয় ও দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে দুজনের যে তীব্র প্রতিযোগিতার আভাস দেওয়া হয়েছে তাতে জয়ের ব্যবধান হতে পারে খুব অল্প ভোটে। অনেক ক্ষেত্রে ভোট পুনর্গণনার দাবিও আসতে পারে। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনের ফল অনেকটা ধীরগতিতে আসতে পারে। কারণ, অনেক অঙ্গরাজ্যে ভোট গণনার নিয়মে বেশ কিছু

পরিবর্তন এসেছে। অন্যদিকে আবার মিশিগানের মতো অঙ্গরাজ্যে গণনা দ্রুত হবে। কারণ, সেখানে ডাকযোগে আসা ভোট কমেছে। এর ফলে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত বা সকালে ফল পাওয়া যাবে। এর আগে ২০২০ সালে ৩ নভেম্বর মঙ্গলবার ভোট হয়েছিল। কিন্তু ইউএস টিভি নেটওয়ার্ক ৭ নভেম্বর সকালের আগে জো বাইডেনকে জয়ী ঘোষণা করেনি। যুক্তরাষ্ট্রের ভোটাররা ভোট শেষ করে রাতে যখন ঘুমানোর প্রস্তুতি নেবেন, তখন ট্রাম্পের সমর্থকেরা বিজয়ী হওয়ার আত্মবিশ্বাস দেখাতে শুরু করতে পারেন। তবে সজাগ কমলার সমর্থকেরাও। আগাম ফল ঘোষণা করা হলে তারা সে প্রস্তুতি নিয়ে রেখেছেন। এদিকে দুই প্রার্থীই এবারের নির্বাচনে ২৭০ ইলেকটোরাল কলেজ ভোট পাওয়ার ক্ষেত্রে কাছাকাছি রয়েছেন। অধিকাংশ অঙ্গরাজ্যে ২৪ ঘণ্টার মধ্যেই

ফল পাওয়া যায়, কিন্তু পেনসিলভেনিয়া ও নেভাদার মতো অঙ্গরাজ্যে ফল পেতে আরও দেরি হতে পারে। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ইলেকটোরাল ভোট ১৯টি। গত সোমবার পর্যন্ত এই অঙ্গরাজ্যের ফল ডেমোক্র্যাটদের পক্ষে হেলে পড়তে পারে বলে আলোচনা চলছিল। কে জিততে যাচ্ছেন, নির্বাচনের রাতেই ভোটাররা সে ধারণা পেয়ে যান। এর আগে ২০১৬ সালে ট্রাম্প যখন জেতেন, নির্বাচনের ফল ঘোষণা শুরুর পর মধ্যরাতেই নিজেকে জয়ী ঘোষণা করেন ট্রাম্প।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এত টাকা দিয়ে কী করবেন, মাস্ক-জাকারবার্গকে বিলি আইলিশের প্রশ্ন পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ইরানের জাতীয় সম্পদ: মোজতবা খামেনি হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ দেখিয়ে ট্রাম্পের মানচিত্র শেয়ার অবৈধ কর্মীদের দেশে ফেরার সময় বাড়াল মালয়েশিয়া বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণ-রুপার দাম ৬ রোগ নিয়ে হজে না যাওয়ার নির্দেশনা সৌদির সিঙ্গাপুরে বিদেশি কর্মী নিয়োগে আমূল পরিবর্তন যুক্তরাষ্ট্রে ভিসা পেতে নতুন শর্ত, দুই প্রশ্নে ‘হ্যাঁ’ বললেই বিপদ ইরানের জন্য ছয়টি স্থলপথ খুলল পাকিস্তান ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু কামরুল ইসলামের ‘সিঙ্গাপুরে চিকিৎসা’ নিয়ে ট্রাইব্যুনালের প্রশ্ন তেলের দাম ১৪০ ডলার ছুঁতে পারে মরুর বুকে বিন সালমানের উচ্চাভিলাষী মহাপরিকল্পনা কি ভেস্তে যেতে বসেছে? রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুর্নীতি কতো, আর ঋণ পরিশোধের দায়ভার কার? ইউনূসের ‘মার্কিন চুক্তি’ বাধা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুতের ভবিষ্যতের পথে আবারও বাড়ল ভোজ্যতেলের দাম জঙ্গিবাদ ইস্যুতে বিএনপি সরকারের ভেতরেই ভিন্ন সুর! গুলিতে নিহত টিটন ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী, সাজা মাফ করে মুক্তি দেন আসিফ নজরুল ‘ভুয়া বিল দেখিয়ে ৬৪ লাখ টাকা নিয়েছেন উপদেষ্টা ফারুকী’ বিএনপি সরকারের দুই মেয়াদে করা একমাত্র বিদ্যুৎকেন্দ্র থেকে কালেভদ্রে বিদ্যুৎ পাওয়া যায়