দগ্ধ ৪ জনের অবস্থা আশঙ্কাজনক, দুজনকে ছাড়পত্র – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ জুলাই, ২০২৫

দগ্ধ ৪ জনের অবস্থা আশঙ্কাজনক, দুজনকে ছাড়পত্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুলাই, ২০২৫ |
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আহতদের মধ্যে আরও দুইজন শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে ইনস্টিটিউটটিতে ৩৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে চার জনের অবস্থা সংকটাপন্ন এবং তারা নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ‘সিবিআর’ ক্যাটাগরিতে রয়েছে আরও ৯ জন—যাদের অবস্থা গুরুতর হলেও একটু কম সংকটাপন্ন। শনিবার বিকাল ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মো. নাসির উদ্দিন। তিনি বলেন, ‘শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আজ বিকালে দুই শিক্ষার্থী—আয়ান খান (১২) এবং রাফসিকে (১২) হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আমরা আগেই জানিয়েছিলাম— আজ থেকে

পর্যায়ক্রমে ছাড়পত্র দেওয়া শুরু করব। তারই অংশ হিসেবে আজ দুইজনকে ছেড়ে দেওয়া হলো। আশা করছি, আগামী সপ্তাহের মধ্যে আরও অন্তত ১০ জনকে ছাড়পত্র দিতে পারব।’ তবে দুঃখজনকভাবে, শনিবার সকালে এক ঘণ্টার ব্যবধানে আরও দুইজন রোগীর মৃত্যু হয়েছে। তারা হলেন—মাসুমা বেগম (৩৬) এবং জারিফ ফারহান (১৩)। নাসির উদ্দিন আরও বলেন, ‘উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ইনস্টিটিউটে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সামগ্রী আগেভাগেই সংগ্রহ করে রাখা হয়েছে যাতে জরুরি পরিস্থিতিতে চিকিৎসায় কোনো ঘাটতি না থাকে।’ তিনি বলেন, ‘আমাদের চিকিৎসক দল রোগীদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখছেন। যেসব ওষুধ চিকিৎসার জন্য অপরিহার্য, সেগুলো আমরা মজুত করে রেখেছি। কোনো রোগীর

চিকিৎসায় যেন বিলম্ব না হয়, সে বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা