ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের
অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ
জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি
‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প
১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ
ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের
ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের
ভারতে মেডিকেল ছাত্রীর আত্মহনন, শিক্ষকদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ
ভারতের উদায়পুরে মেডিকেল কলেজের হোস্টেল কক্ষে থেকে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ছাত্রী শ্বেতা সিং জম্মু-কাশ্মীরের বাসিন্দা ও বি.ডি.এস (চিকিৎসা শাখা) চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী ছিলেন। ঘটনাস্থলে পাওয়া একটি সুইসাইড নোটে শ্বেতা তার কলেজের শিক্ষকদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেছেন। খবর: এনডিটিভি
পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে নিজের হোস্টেল কক্ষে শ্বেতা আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। তার রুমমেট প্রথমে বিষয়টি লক্ষ্য করেন এবং তৎক্ষণাৎ হোস্টেল কর্তৃপক্ষ ও পুলিশকে জানানো হয়।
ঘটনাস্থলে পাওয়া একটি সুইসাইড নোটে শ্বেতা অভিযোগ করেছেন, শিক্ষকরা মানসিকভাবে হয়রানি করতেন, পরীক্ষা সময়মতো নিতেন না এবং পড়াশোনার ওপর অতিরিক্ত মানসিক চাপ সৃষ্টি করতেন।
শ্বেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই
কলেজে বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। তারা কলেজ চত্বরে প্রতিবাদ মিছিল করেন এবং কলেজের বাইরের রাস্তা অবরোধ করে দেন। তাদের দাবি, সুইসাইড নোটে যেসব শিক্ষকের নাম রয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। কলেজের পরিচালক জানান, ঘটনার তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে দোষী শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজন হলে চাকরি থেকেও বরখাস্ত করা হবে। স্থানীয় থানার অফিসার রবিশঙ্কর চারন জানান, ছাত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার পরিবারের সদস্যরা পৌঁছালে ময়নাতদন্ত করা হবে।