এআই উন্নয়ন ও নিরাপত্তার ভারসাম্য জরুরি: চীনের প্রধানমন্ত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ জুলাই, ২০২৫

আরও খবর

ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের

অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ

জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প

১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের

ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের

এআই উন্নয়ন ও নিরাপত্তার ভারসাম্য জরুরি: চীনের প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুলাই, ২০২৫ |
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত অগ্রগতির মধ্যেই এর সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি নিয়ে গোটা বিশ্বকে সতর্ক করলেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তিনি বলেন, এআইয়ের ক্ষেত্রে উন্নয়ন ও নিরাপত্তার মধ্যে ভারসাম্য রক্ষা অত্যন্ত জরুরি এবং এ বিষয়ে বৈশ্বিক ঐক্যমত্য গড়ে তোলা প্রয়োজন। শনিবার সাংহাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড এআই কনফারেন্স-এর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। বার্তা সংস্থা এএফপি সাংহাই থেকে এই খবর জানিয়েছে। লি কিয়াং এআই সেক্টরে সুশাসন ও ওপেন-সোর্স সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং আন্তর্জাতিক পর্যায়ে এআই সহযোগিতা জোরদারে চীনের নেতৃত্বে একটি নতুন সংস্থা গঠনের ঘোষণাও দেন। তিনি বলেন, ‘এআই প্রযুক্তির অগ্রগতির ফলে যে নতুন ধরনের ঝুঁকি ও চ্যালেঞ্জ সামনে এসেছে, তা

গোটা সমাজের মনোযোগ আকর্ষণ করেছে। এখন সময় এসেছে—উন্নয়ন ও নিরাপত্তার মাঝে ভারস্যমূলক পথ খুঁজে বের করার জন্য আমরা সবাই একমত হই।’ প্রসঙ্গত, বর্তমান বিশ্বে প্রায় সব শিল্পেই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। তবে এটি নানা নৈতিক বিতর্কের জন্ম দিচ্ছে—যেমন ভুয়া তথ্যের প্রসার, কর্মসংস্থানে সম্ভাব্য নেতিবাচক প্রভাব, কিংবা প্রযুক্তির ওপর মানবীয় নিয়ন্ত্রণ হারানোর শঙ্কা। এদিকে একই সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি এআই খাতে যুক্তরাষ্ট্রের আধিপত্য নিশ্চিত করতে ‘আক্রমণাত্মক নীতি’ গ্রহণ করবেন। তিনি বেসরকারি খাতের অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়াতে পারে এমন ‘লাল ফিতা’, অর্থাৎ অতিরিক্ত দাপ্তরিক জটিলতা ও কঠোর বিধিনিষেধ তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ওয়েইসি উদ্বোধনে প্রদর্শিত এক ভিডিও বার্তায় জাতিসংঘ মহাসচিব

আন্তোনিও গুতেরেস বলেন, ‘এআই হবে আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে এক বড় ধরনের পরীক্ষা। এই প্রযুক্তি ব্যবস্থাপনায় আমাদের সম্মিলিত দায়িত্ব রয়েছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের নিজেদের বিতর্কিত সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইলেন ফিফার রেফারিং প্রধান ফ্রান্সের শৈল্পিকতা বনাম মরক্কোর দৃঢ়তা তীব্র জ্বালানি সংকটে আরও কয়েকশ কারখানা বন্ধের পথে ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের কুষ্টিয়ায় হাসপাতালের ওটি থেকে রোগীর এক পা গায়েব!